বিনোদন

এবার উর্বশীর ভিডিও ভাইরল (ভিডিও)

বিনোদন ডেস্ক : উর্বশী রাওতেলা। বলিউডের ফ্যাশন আইকন তিনি। মডেলিং দিয়ে কেরিয়ারের শুরু। কয়েকটি ছবিতে আইটেম ডান্স করতে দেখা গিয়েছে তাকে। কিন্তু অভিনয় নয় মডেলিংই বেশি পছন্দ তার। ইদানিং সবাইকে চমকে দিচ্ছেন তিনি। আর তাই তো সোশ্যাল মিডিয়ায় যখনই নিজের নতুন নতুন অবতারের ছবি পোস্ট করছেন, তখনই একেবারে ভাইরাল। তবে এবার দেশের বাইরে গিয়ে নতুন চমক দিতে ব্যস্ত উর্বশী!

সম্প্রতি আরব ফ্যাশন উইকে শো-স্টপার হিসেবে জায়গা করে নিয়েছেন উর্বশী। এক ঝকঝকে দারুণ ভিডিও শেয়ার করে সে কথা অনুরাগীদের জানিয়েছেন নায়িকা। জানা যায়, এই প্রথম কোনো ভারতীয় আরব ফ্যাশনের জগতে পা রেখেছে! আরো জানা গেছে, উর্বশীর এই মেকআপে ব্যবহার হয়েছে ২২ ক্যারেট সোনা! শুধু তাই নয়, উর্বশীর পোশাকও মণিমুক্তা ঠাসা! এর আগেই একটি ভিডিও তিনি শেয়ার করেছিলেন যেখানে দেখা গিয়েছিল সোনার পোশাক পরেছেন তিনি। এমনকি হিরার কাজ করা পোশাকও পরতে দেখা গিয়েছে তাকে।

তবে হঠাৎ ফ্যাশন শোয়ের মাঝে চোখ মারতে শুরু করলেন কেন তিনি? কার প্রেমে পড়লেন তিনি? উর্বশী যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে তিনি মণিমুক্তার পোশাক পরে রয়েছেন। তার মুখে সোনার মেকআপ। ক্যামেরা কাছে নিতেই চোখ মারতে থাকেন তিনি। তারপর নিজেই চোখ মারতে মারতে রাস্তার দিকে এগোতে থাকেন। তবে হঠাৎ এমনটা করার কি কারণ তা জানা যায়নি। পুরোটাই মজা করেই করেছেন বলে ধারণা। তবে এই ভিডিওতে তাকে খুব সুন্দর দেখতে লাগছে। মুহূর্তেই ভাইরাল ভিডিও।

ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা