বিনোদন

প্রথম প্রেমের জন্য আফসোস করছে মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক : স্কুলের পড়ার সময় থেকেই ‘টমবয়’ খেতাব অর্জন করেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। সব সময় ছেলেদের মতো চলাফেরা করতেন। হাফপ্যান্ট আর গেঞ্জি ছিল তার প্রিয় পোশাক। এমন কি চুলও কাটতেন ছেলেদের মতো করে।

ছোটবেলায় বেশ দূরন্ত ছিলেন তিনি। সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতেন সাতক্ষীরার তালা উপজেলার রাস্তায়। তার খেলার তালিকায় ছিল ছেলেদের খেলাগুলো। ফুটবল, ক্রিকেট, বলিবল থেকে শুরু করে হা-ডু-ডু সবই খেলেছেন তিনি।

মেয়েদের খেলা খুব একটা খেলতেন না বললেই চলে। এ নিয়ে অনেকে মজা করতো তার সঙ্গে। কিন্তু তাতে তার কিছু যায়-আসে না। ছেলেদের মতো চলাফেরা করতেই বেশি পছন্দ করতেন এই অভিনেত্রী।

গাছ থেকে ফল পাড়ার নেশাটাও ছিল তার চরমে। বাড়ির আশপাশের গাছে পাকা ফল দেখলেই উঠে পড়তেন গাছে। তার আবার একটা পিচ্ছি গ্রুপও ছিল। যাদের সঙ্গে নিয়ে সারাদিন ঘুরে বেড়াতেন এদিক-সেদিক।

প্রথম প্রেমের প্রস্তাব পান যখন তিনি সপ্তম শ্রেণিতে পড়েন। তারই এক সহপাঠী তাকে নানাভাবে প্রেমের প্রস্তাব দিতে থাকেন। কিন্তু সেই প্রস্তাবের দিকে বিন্দুমাত্র নজরও ছিল না মৌসুমীর। সে সময় প্রেম-টেম করার কোনো ভাবনা-চিন্তাও ছিল না তার মধ্যে। আর ছেলেটিও তাকে ভয় পেত!

তাই সামনাসামনি কখনো প্রস্তাব দেয়নি সে। প্রেমঘটিত বিষয়গুলো মৌসুমী হামিদের খুব একটা জানাও ছিল না সেসময়। তাই প্রথম প্রেম আর হলো না তার। এই আফসোস তার থাকবে চিরদিন। একটা সময় ধীরে ধীরে মেয়েদের আচরণগুলো আয়ত্ত্ব করতে থাকলেন তিনি। ‘টমবয়’ থেকে বদলে যান মৌসুমী হামিদ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা