বিনোদন

নিজের ভাগ্নিকে বিয়ে করছেন প্রভুদেবা!

বিনোদন ডেস্ক : প্রভুদেবা একজন ভারতীয় নৃত্যশিল্পী, চলচ্চিত্র পরিচালক, নৃত্য পরিচালক, প্রযোজক এবং অভিনেতা। যিনি তামিল, তেলেগু, হিন্দি, মালয়ালাম এবং কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন। পঁচিশ বছরের কর্মজীবনে তিনি নৃত্যশিল্পের ব্যাপক পরিসর ঘটিয়েছেন। সেরা নৃত্য পরিচালকের জন্য দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিয়মিত কাজ করছেন তিনি।

তবে এতো খ্যাতির পরও তাকে নিয়ে আছে কিছু সমালোচনাও।

দক্ষিণ ভারতের একাধিক মিডিয়ার দাবি, নিজের ভাগ্নির সঙ্গে প্রেম করছেন কোরিওগ্রাফার প্রভুদেবা। খুব শিগগির তার সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি।

যদিও প্রভুদেবা ও তার টিমের পক্ষ থেকে এই ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

এর আগে রামলথা নামের এক নারীকে বিয়ে করেন প্রভুদেবা। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান। ২০০৮ সালে এই দম্পতির বড় ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। পরবর্তী সময়ে অভিনেত্রী নয়নতারা সঙ্গে সম্পর্কে জড়ান প্রভুদেবা। লিভ টুগেদারও করেছেন তারা। কিন্তু এই বিষয়ে আদালতের শরণাপন্ন হন প্রভুদেবার স্ত্রী। ২০১১ সালে রামলথার সঙ্গে প্রভুদেবার বিচ্ছেদ হয়। তবে নয়নতারার সঙ্গেও তার সম্পর্ক টেকেনি। ২০১২ সালে এই অভিনেতার সঙ্গে ব্রেকআপ হয়েছে বলে জানান নয়নতারা।

বর্তমান সালমান খান অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমা নিয়ে ব্যস্ত প্রভুদেবা। সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। আরো আছেন- জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। শুটিং শেষে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। নির্মাতারা এখনো এটির মুক্তির তারিখ ঘোষণা করেননি। পাশাপাশি বেশ কয়েকটি তামিল সিনেমায় অভিনয় করছেন প্রভুদেবা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা