বিনোদন

স্ত্রী-পুত্রসহ করোনায় আক্রান্ত আজিজুল হাকিম

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী নাট্যকার পরিচালক জিনাত হাকিম, ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমও করোনায় আক্রান্ত।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জ্বর আসার পর আজিজুল হাকিম ভাই ও তার স্ত্রী-পুত্র করোনা পরীক্ষা করান। তাদের তিনজনেরই করোনা রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে।

নাসিম নিশ্চিত করলেন, করোনা হলেও শারীরিক অন্য কোনও জটিলতা নেই তাদের। অবস্থা স্থিতিশীল থাকায় চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন সবাই।

রক্তের কিছু টেস্টও করিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার রিপোর্ট আসবে। তারপর চিকিৎসকরা পরবর্তী করণীয় জানাবেন।

সবার কাছে দোয়া চেয়েছেন আজিজুল হাকিম ও তার স্ত্রী-পুত্র।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা