বিনোদন

 আবারো শুটিংয়ে প্রস্তুত অপু বিশ্বাস 

বিনোদন ডেস্ক : জনপ্রিয়তা থাকা সত্বেও দীর্ঘদিন ধরেই সিনেমায় নেই অপু বিশ্বাস। মূলত মা হওয়ার পর ওজন বেড়ে যাওয়াতে অভিনয়ে বিরতি তার। অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’পরিচালনা করেন দেবাশীষ বিশ্বাস। বাপ্পির সঙ্গে জুটি হওয়া অপু বিশ্বাসের এই ছবিটি এখন মুক্তির অপেক্ষায়।

এবার অপু বিশ্বাস ২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে সরকারি অনুদান পাওয়া ‘ছায়াবৃক্ষ’ নামের একটি ছবিতে অভিনয় শুরু করেছেন। গত ৫ নভেম্বর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে শুরু হয়েছে ছবিটির শুটিং। সিনেমাটিতে অপুর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব। এ ছবির মাধ্যমে প্রায় একযুগ পর ফের একসঙ্গে অভিনয় করছেন অপু-নিরব।

এই ছবিটির জন্যই অপু বিশ্বাস ১০ কেজি ওজন কমিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আসলে এই সিনেমার জন্য ওজন কমিয়েছে বিষয়টি তা নয়। আমার কাছে মনে হয়, ওজন আমার কাছে ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো টোনিং। সেটাই করছি এখন। আর সৌন্দর্যই আমার মূল ফোকাস। যেহেতু কাজ করছি, আর লক ডাউনে বেশ ভালো সময় পেয়েছি তাই নিজেকে প্রস্তুত করতে পেরেছি।’

ছায়াবৃক্ষ ছবিটিতে চা-শ্রমিকের চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই চরিত্রটির জন্য পরিচালকের পরামর্শে ওজন কমানোর যুদ্ধে নেমেছিলেন অপু। তিনি বলেন, আসরে ওজন কমাবো কমাবো করেও নানা কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু এবার করোনার কারণে সেটা সম্ভব হয়েছে। কাজের চাপ কম থাকায় নিজের প্রতি নজর দেয়ার সুযোগ হয়েছে।

অপু বলেন, ‘দীর্ঘদিন ধরে ওজন কমাব কমাব বলে আসছিলাম, কিন্তু করোনার কারণে কোনো শুটিং না থাকায় চাপ বোধ করিনি। আসলে সময়ও হচ্ছিল না। এবার শুটিংয়ের তারিখ চূড়ান্ত হওয়ার কারণে বাধ্য হয়ে ওজন কমানো যুদ্ধ শুরু করি।’

ওজন কমানোর যুদ্ধে নামলেও অপুর কাছে আসলে ওজন কমানোটা মুখ্য নয় বলে জানান তিনি। চরিত্রের প্রয়োজনে সব দিক থেকেই নিজেকে তৈরি করে ক্যামেরার সামনে মানানসইভাবে উপস্থাপন করাটাই বড় ব্যাপার। আর এজন্যই ওজন কমানো। চরিত্রের প্রয়োজনে অপু বিশ্বাস ওজন বাড়াতেও পিছপা হবেন না বলে জানালেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা