বিনোদন

‘আত্মঘাতী’ সিদ্ধান্ত নিচ্ছেন জলি

বিনোদন প্রতিবেদক : ‘ঢাকাই শাড়ি’ গান দিয়ে মাতিয়ে ছিলেন ঢালিউড পাড়া। জাজ মাল্টিমিডিয়ার নায়িকা হয়ে শোবিজ পাড়ায় যাত্রা শুরু হয় তার। একে একে অভিনয় করেন ‘অঙ্গার, ‘নিয়তি’ও ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিতে। অল্প ক’দিনেই হয়ে ওঠেন দর্শকপ্রিয় অভিনেত্রীদের একজন। অভিনয় নিয়ে যখন তুমুল ব্যস্ত, তখন হুট করেই আড়ালে চলে যান তিনি। এরপর নেই কোনো খবরে। বলছি চিত্রনায়িকা জলির কথা।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে স্বামী-সংসার নিয়ে ব্যস্ত আছেন তিনি। বর্তমানে শ্বশুরবাড়ি বগুড়ায় অবস্থান করছেন। সংসার ব্যস্ততার কারণেই অভিনয়ে সময় দিতে পারছেন না এই অভিনেত্রী।

দেশের একটি অনলাইন গণমাধ্যমকে চিত্রনায়িকা জলি বলেন, ‘আপাতত সংসার নিয়েই ব্যস্ত আছি। হাতে “অফিসার রিটার্নস” ছবির কাজ আছে। আর “ডেঞ্জার জোন”র কাজটি শেষ করেছি বেশ কিছুদিন আগেই। ছবির শুটিংয়ে ফিরতে একটু সময় লাগবে আমার। আসলে বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন চায় না আমি সিনেমায় কাজ করি। তাই অভিনয়ে এখন সময় দেওয়া হয় না। তবে সিনেমা জগতের মানুষজনের সঙ্গে যোগাযোগ আছে। প্রায়ই তাদের সঙ্গে কথা হয়।’

তাহলে কি অভিনয়কে বিদায় জানাচ্ছেন এই অভিনেত্রী? উত্তরে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেইনি। আর শুরু থেকেই কিন্তু আমি খুব বেছে বেছে কাজ করেছি। যে কারণে আমার কাজের সংখ্যাও অনেক কম। হতে পারে এভাবেই কাজ করব। আবার হতে পারে অভিনয়কে বিদায় জানাবো।’

জলি আরও বলেন, ‘সংসার আর সিনেমা দুইটা ভিন্ন জগৎ। আমি ছোটবেলা থেকেই পরিবারকে গুরুত্ব দিয়ে আসছি। যেহেতু এখন পরিবারের মানুষজনরা চাচ্ছেন না, আমি সিনেমায় কাজ করি। তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অভিনয় থেকে দূরে আছি।’

ক্যারিয়ার নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে জলি বলেন, ‘ক্যারিয়ারে অনেক মানুষের ভালোবাসা, সাপোর্ট পেয়েছি। সেগুলো কখনো ভুলবো না। সবার কাছে কৃতজ্ঞ থাকবো আজীবন। শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতা আছে। তাই অসমাপ্ত কাজগুলো শেষ করবো। ছবিগুলো মুক্তির পরই ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা