বিনোদন

তিনবার বিয়ে করতে বাধ্য হয়েছিলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক : বলিউডের শক্তিমান অভিনেতা নাম শাহরুখ খান হয়েছেন জিরো থেকে হিরো। যে জীবনের উত্থানের পরতে পরতে আছে সংগ্রাম, অবর্ণনীয় যাতনার গল্প। সেসব বিভিন্ন সময় নিজেই বলেছেন শাহরুখ। সঙ্গত কারণেই বলিউডে প্রেরণা যোগানো নায়কদের মধ্যে অন্যতম হিন্দি সিনেমার রঙিন ‘দেবদাস’।

আজ আর ৫৫তম জন্মদিন। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়া দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ। প্রিয় তারকার বিশেষ দিনটি পালন করতে আয়োজনের কমতি রাখেন না কোটি কোটি ভক্তরা। তারা উদগ্রীব হয়ে থাকেন শাহরুখের জীবনের অজানা সব তথ্যের জন্য।

তেমনি একটি তথ্য অনেকেরই অজানা। যা নিজে শাহরুখ চলতি বছরের এপ্রিলে প্রকাশ করেছিলেন। এক সাক্ষাৎকার কালে তিনি জানিয়েছেন, তিনবার বিয়ে করেছেন । একটু অবাক হলেন তো? গল্পটা হল, শাহরুখ ও গৌরির বিয়েটা প্রথমে কেউ-ই মেনে নিতে পারেননি। একজন মুসলিম ও একজন হিন্দু হওয়ায় এই বিয়েতে মোটেও রাজি ছিলেন গৌরীর পরিবারও। তাই প্রথমে রেজিস্ট্রি করে বিয়ে করেন তারা। এরপরে নিকাহ অর্থাৎ ইসলাম মতে বিয়ে ও পরেরটা একেবারে শিখমতে পঞ্জাবি ওয়েডিং। গৌরিরই নাকি ইচ্ছা ছিল এরকম বিয়ে করার, আর সেই ইচ্ছাকেই শাহরুখ পূরণ করলেন নিজের মতো করে।

ব্যক্তি জীবনে তিনি তিন সন্তানের জনক। তার স্ত্রী গৌরি খান। ভালোবেসে তাকে ১৯৯১ সালে বিয়ে করেছিলেন শাহরুখ। মুসলিম শাহরুখ ও হিন্দু ধর্মের গৌরির দাম্পত্যে ধর্ম কোনোদিনই প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারেনি। বলিউডের রোমান্সের রাজা বলা হয় শাহরুখকে। অথচ ব্যক্তিজীবনে তিনি স্ত্রীর কাছে বিশ্বস্ত একজন স্বামী। তার সঙ্গে অনেক নায়িকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ালেও সেগুলো কখনো সত্যি হয়নি। তাই গৌরি চোখ বন্ধ করে ভরসা করেছেন শাহরুখ খানের উপর। তিনিও স্বামীর সকল বিপদে পাশে ছিলেন বন্ধুর মতো। সেই কৃতজ্ঞতা বারবার স্বীকার করেছেন কিং খান, বিভিন্ন অনুষ্ঠান, সভা-সেমিনারে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা