বিনোদন

রুনা লায়লার জন্মদিনে বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক : আগামী ১৭ নভেম্বর উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। এবারের জন্মদিনটা বিশেষভাবে উদযাপনের জন্য নিজেকে একটু অন্য রকম ভাবে প্রস্তুত করেছেন তিনি।

প্রত্যেক বছরই তার জন্মদিন ঘটা করে পালন করেন এই শিল্পীর ভক্ত-অনুরাগীরা। নিজেও পারিবারিকভাবে দিনটি উদযাপন করেন তিনি। তবে এবারের জন্মদিনটা অন্যান্য বারের চেয়ে একটু বেশিই বিশেষ। কারণ, এবারের জন্মদিনে রুনার সুরে প্রকাশ পাচ্ছে চারটি গান। এর মধ্যে দুটি গানে কণ্ঠ দিচ্ছেন রুনা লায়লার মেয়ে তানি লায়লা ও আঁখি আলমগীর। অন্য দুটি যথাক্রমে লুইপা ও হৈমন্ত রক্ষিতের কণ্ঠে। এগুলো প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।

গানগুলো লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও কবির বকুল। সংগীতায়োজনে রাজা কাশেফ। গানগুলো সবার ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রুনা লায়লা।

এদিকে ২০১৭ সালে আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় প্রথম সুর করেন রুনা লায়লা। প্রথমবার সুর করেই অর্জন করেন জাতীয় চলচ্চিত্র ‍পুরস্কার। এরপর তার সুরে নিজ কণ্ঠ’সহ প্রকাশ পায় ভারত ও পাকিস্তানের শিল্পীদের বেশ কয়েকটি গান। শিল্পী ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা