বিনোদন

সম্মাননা প্রদান করবেন মনির খান

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের ক্যারিয়ারের প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’-আগামী ২৫শে নভেম্বর প্রকাশের ২৫ বছর পূর্ণ হচ্ছে এ উপলক্ষে অ্যালবাম সংশ্লিষ্ট গীতিকার-সুরকার ও অন্যান্য সবাইকে সম্মাননা প্রদান করবেন এই সংগীতশিল্পী।

তিনি বলেন, আমি যখন অ্যালবামের কাজ শুরু করি তখন সুরকার-সংগীত পরিচালকের বাইরে আরো অনেকে জড়িত থাকতেন। একটা স্টুডিওতে অনেক মানুষ বিভিন্ন সেক্টরে কাজ করতেন। সেই সময় যারা অ্যালবামটি তৈরিতে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে আমি এই সম্মাননা জানাতে চাই। সেদিন মঞ্চের আসনে শুধু তারা থাকবেন। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সেদিন সবার ভালোবাসা ও সহযোগিতা না পেলে আজ হয়তো এতদূর আসা হতো না। এদিকে ২৫ বছর পূর্তি উপলক্ষে গত রোববার ‘ও কষ্টরে’- শিরোনামের নতুন একটি গান প্রকাশ করলেন মনির খান। এটির কথা ও সুর করেছেন মিল্টন খন্দকার। সংগীতায়োজন করেছেন বিনোদ রায়।

এরইমধ্যে গানটি থেকে দর্শক- শ্রোতাদের ভালো সাড়া পাচ্ছেন মনির খান। চলতি বছরের শুরু থেকেই নতুন উদ্যমে গানের মাঠে সরব এই তারকা। ‘অঞ্জনা-২০২০’ শিরোনামের গান দিয়ে চলতি বছরের শুরুতে তিনি দারুণ আলোচনায় আসেন। অডিও গানের পাশাপাশি প্লে-ব্যাকও করছেন নিয়মিত।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা