বিনোদন

ময়ূর বেশে জ্যোতি ছড়ালেন পরীমনি

বিনোদন ডেস্ক : পাঁচ তারকা হোটেলের বলরুমটি যেন এক টুকরো সবুজ অরণ্য। চারদিক সবুজে ভরপুর। ঘড়ির কাটায় যখন ১০টা হতে চললো তখনি হুট করে এক ময়ূরের আগমন। সবাই তাকে দেখে আরে এ তো পরীমনি। পরীর গায়ে ঝুলছিল ময়ূরের পালক। সবুজ গাউনে নিজেকে ময়ূর সাজিয়ে উপস্থিত সবাইকে চমকে দিয়েছেন লাস্যময়ী এই চিত্রনায়িকা।

প্রতিবারের মতো এবারও রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিজের জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেন পরী। শনিবার (২৪ অক্টোবর) আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান মিডিয়ার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের।

প্রত্যেক জন্মদিনে পরীমনি আলাদা একটি রঙ বেছে নেন অনুষ্ঠান রাঙাতে। এবার তার থিম ছিল সবুজ। বলরুম, স্টেজ কিংবা আমন্ত্রিত অতিথিরাও এসেছেন সবুজ গায়ে জড়িয়ে। পরী নিজেও পরেছেন সবুজ রঙয়ের বিশেষ গাউন।

এবার সবুজ কেন? উত্তরে পরীমনি বলেন, প্রতিবছর আমার জন্মদিনের অনুষ্ঠানে একটি আলাদা রঙ নির্ধারণ করে থাকি। এ বছরের বেশিটা সময় ঘরবন্দি কেটেছে। প্রকৃতির রঙ সবুজ, আমার কাছে মনে হয়েছে এই রঙটি মনে একটা অন্যরকম প্রশান্তি দেয়। তাই এবার সবুজ বেছে নিয়েছি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা