বিনোদন

অবশেষে বিয়ে করলেন নেহা কক্কর

বিনোদন ডেস্ক : একাধিকবার বিয়ের গুঞ্জন উঠেছে বলিউডের তারকা কণ্ঠশিল্পী নেহা কক্করের। শেষ পর্যন্ত সবই গুজব বলে প্রমাণিত হয়েছে। তবে এবার আর গুজব নয়। শনিবার (২৪ অক্টোবর) দিল্লির গুরুদুয়ারায় বিয়ের পিঁড়িতে বসেছেন নেহা। এমন খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

এর আগে গণমাধ্যমটি দাবি করেছিল, ২৪ অক্টোবর দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে দিল্লিতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই গায়িকা। সেই গুঞ্জনই সত্যি হলো। নিজের বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতার ছবি নিজে শেয়ার করছেন নেহা। গতকাল শেয়ার করেছেন তার গায়েহলুদের বেশ কিছু ছবি। আজ শেয়ার করেছেন মেহেদি অনুষ্ঠানের ছবি।

জানা গেছে, বিয়েতে রোহান পরেছেন শেরওয়ানি আর নেহা পরেছিলেন দুপাট্টা। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব। শনিবার বিয়ে হলেও ২৬ অক্টোবর পাঞ্জাবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে। তবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নেহা।

রোহনপ্রীত সিং নেহা কক্করের দীর্ঘদিনের বন্ধু, যিনি ‘মুঝসে শাদি কারোগি’ রিয়েলিটি শোর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা