বিনোদন

স্বামীর সঙ্গে মণ্ডপে অঞ্জলি দিলেন মিথিলা

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিথিলা স্বামীর সঙ্গে কলকাতার একটি পূজা মণ্ডপে গিয়ে মহাষ্টমীর অঞ্জলি দিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন আরেক অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান এবং তার স্বামী।

শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পূজামণ্ডপে পৌঁছান এ তারকা জুটি।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় খয়েরি রঙের পাঞ্জাবি, কালো মাস্ক এবং তার স্ত্রী মিথিলাকে দেখা গেছে গাড় এবং সাদা পাড়ের শাড়ি পরা অবস্থায়, মুখে ছিল সাদা এবং কালো রঙের মাস্ক।

একই সময়ে চলচ্চিত্র অভিনেত্রী নুসরাতকেও দেখা গেছে জামদানি শাড়ি ও জামদানি ডিজাইনের মাস্ক পরে আরতিতে অংশ নিতে।

দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এ সুরুচি সংঘের এই পূজার আয়োজন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস। মূলত টালিগঞ্জের শিল্পীদের সঙ্গে অরূপ বিশ্বাসের দীর্ঘদিনের সম্পর্ক থাকায় তার পূজাকে ঘিরে তারকাদের আনাগোনা দেখা যায় বরাবর। এবারও কোভিড বাস্তবতায়ও এর ব্যতিক্রম হয়নি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা