বিনোদন

নামাজে অসুবিধা হওয়ায় অভিনয় ছেড়েছেন ‘চাঁদের আলো’র মুক্তি


বিনোদন ডেস্ক : সময়মত নামাজ পড়তে না পাড়ার কারণে অভিনয় ছেড়েছেন ‘চাঁদের আলো’খ্যাত দর্শকপ্রিয় অভিনেত্রী রুমানা রাব্বানি মুক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মুক্তি। আলোচনায় আসেন একই বছরের সিনেমা ‘চাঁদের আলো’ দিয়ে। ওমর সানীর বিপরীতে এই সিনেমায় আলো চরিত্রে অভিনয় করেন মুক্তি। শেখ নজরুল ইসলাম পরিচালিত এই সিনেমার গান ‘তুমি আমার চাঁদ আমি চাঁদেরি আলো’ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল।

পাঁচ বছরেরও বেশি সময় ধরে অভিনয়ে নেই সেই মুক্তি। কিন্তু কেন?- এমন প্রশ্ন এসেছে বারবার। অবশেষে নায়িকা নিজেই জানালেন তার অভিনয় ছাড়ার কারণ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, নামাজ পড়তে অসুবিধা হয় বলে পাঁচ বছর ধরে অভিনয় করেন না।

তিনি স্ট্যাটাসে লেখেন, “অনেকই জিজ্ঞেস করেন, আমি অভিনয় ছেড়ে দিলাম কেন?- আসলে সময়মতো নামাজ পড়তে আমার অসুবিধা হতো। তাই আমাকে অভিনয় ছাড়তে হলো।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা