বিনোদন

দীর্ঘ ৭ মাস পর খুলছে শিল্পকলা একাডেমীর মঞ্চ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস শুরু হওয়ায় দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হচ্ছে ঢাকার শিল্পকলা একাডেমি। শুক্রবার (২৩ অক্টোবর ) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে তিনটি নাট্যদলের নাটক।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী এ তথ্য জানিয়েছেন। করোনাভাইরাসে থিয়েটার অঙ্গনে যে আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে শিল্পকলা একাডেমি বিনামূল্যে থিয়েটারকর্মীদের জন্য ভেন্যু বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে প্রতি শুক্র ও শনিবার থিয়েটার হল খোলা থাকবে। ঝুনা চৌধুরী বলেন, ‘আপাতত সপ্তাহের দুই ছুটির দিনে শিল্পকলা একাডেমি খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এটা পরীক্ষামূলক।’

রাজধানীর মানুষ এত দিন ঘরবন্দি হয়ে ছিলেন। কিন্তু করোনাভাইরাসের মধ্যে সবকিছু নিয়ে তো আমাদের চলতে হবে। থিয়েটার দীর্ঘদিন বন্ধ। এবার খুলে দেওয়ার পর আমরা দেখতে চাই, দর্শকের প্রতিক্রিয়া কেমন আসে। শিল্পকলা পূর্ণাঙ্গভাবে খুলে দেওয়ার আগে আসন্ন শীত মৌসুমে করোনাভাইরাসের প্রকোপ বাড়ার ঝুঁকিও বিবেচনা করা হবে বলে জানান ঝুনা চৌধুরী। তিনি বলেন, এখন শিল্পকলায় যে দলগুলো নাটকের জন্য হল বরাদ্দ পাবে, তাদের কোনো ভাড়া দিতে হবে না। করোনাভাইরাসের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এ ভর্তুকি দেওয়া হচ্ছে। ঝুনা চৌধুরী জানান, স্বাস্থ্য নির্দেশিকা মেনে হলে এক তৃতীয়াংশ আসনে দর্শক বসার ব্যবস্থা হবে। শিল্পকলা একাডেমির রিহার্সেল রুমও ১৫ অক্টোবর থেকে চালু হবে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে মঞ্চায়ন হবে পালাকারের উজানে মৃত্যু, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়ন হবে জাগরণী থিয়েটারের নাটক রাজার চিঠি। আর স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে খেয়ালী নাট্যগোষ্ঠীর স্মরণ ও প্রেমাঞ্জলি অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় থিয়েটার ফ্যাক্টরি মঞ্চায়ন করবে আষাঢ়স্য প্রথম দিবসে। দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকলে মার্চ মাঝামাঝি সময়ে অন্যসব বিনোদন কেন্দ্রের মত সারাদেশের সব থিয়েটার ও সিনেমা হলও সরকার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। শিল্পকলা একাডেমিও তখন বন্ধ হয়ে যায়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা