বিনোদন

শ্রীকান্ত আচার্য করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার বিচারক শ্রীকান্ত আচার্য ও মনোময় ভট্টাচার্য করোনাক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) পাওয়া খবরে জানা যায়, অপর দুই বিচারক মিকা সিং ও আকৃতি কক্করও করোনা সংক্রমিত হয়েছেন। তারাও হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তবে সঞ্চালক আবির চট্টোপাধ্যায়, জয় সরকার, রাঘব চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর পরীক্ষার ফল নেগেটিভ আসে। তারা প্রত্যেকেই এখন হোম আইসোলেশনে রয়েছেন।

কয়েকদিন আগেই শুরু হয়েছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র নতুন সঞ্চালন। চারজন বিচারকই করোনায় আক্রান্ত হওয়ায় শো চালিয়ে যাওয়া নিয়ে চিন্তায় পড়েছেন আয়োজকরা। প্রথমেই শ্রীকান্ত আচার্যের হালকা উপসর্গ দেখা গিয়েছিল। তারপরই তিনি পরীক্ষা করান এবং তাঁর করোনা পজিটিভ আসে। এর পরই মনোময় ভট্টাচার্যের করোনার উপসর্গ দেখা যায়। শ্রীকান্ত আচার্য ও মনোময় ভট্টাচার্য দুজনেই হোম আইসোলেশনে রয়েছেন। এরপর মিকা ও আকৃতিও হোম কোয়ারেন্টিনে চলে যান।

করোনা যেন টলিউডে জাঁকিয়ে বসছে। ওদিকে বলিউডেও থাবা বসিয়েছে ভাইরাসটি। লকডাউন তুলে পরিস্থিতি স্বাভাবিক করতে অনুমতি দেওয়া হয়েছিল টলিপাড়ায় সব শ্যুটিং শুরু করার। সেই মতোই শুরু হয়েছিল এই শো। তবে সবরকম সতর্কতা মেনেও আটকানো যাচ্ছে না করোনা।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা