বিনোদন

দীর্ঘদিন পর কিং খানের ছবির আনুষ্ঠানিক ঘোষণা

বিনোদন ডেস্ক : দুই বছর পর বলিউড ইন্ডাস্ট্রিতে কামব্যাক করতে যাচ্ছেন শাহরুখ খান কিছুদিন আগে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছিলো- সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবির মধ্য দিয়ে যেখানে তার পাশাপাশি আরও দেখা যাবে জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনকে।

এবার শোনা যাচ্ছে- নভেম্বর মাসের শেষ থেকে শুরু হবে ‘পাঠান’-এর শুটিং। যদি এমনটি হয় তাহলে আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’র ব্যর্থতার পর এই ছবির মধ্য দিয়েই ফিল্ম সেটে ফিরবেন কিং খান। ২০১৮ সালের জুনে ‘জিরো’ ছবির শুটিং শেষ করেছিলেন শাহরুখ খান। তাই সব ঠিক থাকলে ‘পাঠান’-এ অভিনয়ের মধ্য দিয়ে ৮৭০ দিন পর কোনো ফিচার ফিল্মের শুটিংয়ে ফিরবেন শাহরুখ।

আগামী ২ নভেম্বর ৫৫তম জন্মদিনের কেক কাটবেন শাহরুখ খান। জানা গেছে, সেদিনই ‘পাঠান’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। এক্ষেত্রে ১৫৩০ দিন পর আসতে যাচ্ছেন কিং খানের কোনো ছবির আনুষ্ঠানিক ঘোষণা। কেননা ২০১৬ সালের আগস্টে ‘জিরো’তে চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জানুয়ারির মধ্যে যে কোনও সময় মুক্তি দেওয়া হতে পারে ‘পাঠান’।

আর যদি এমনটি হয় তাহলে ‘জিরো’র পর ‘পাঠান’-এর মুক্তির মধ্যে ব্যবধান থাকবে ৩৪ থেকে ৩৬ মাসের যা দিনে হিসেব করলে দাঁড়ায় এক হাজারের বেশি। সবশেষ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হ্যাপি নিউ ইয়ার’ দিয়ে বক্স অফিসে বাজিমাত করেছিলেন শাহরুখ খান। এরপর তার অভিনীত ‘দিলওয়ালে’, ‘ফ্যান’, ‘রইস’, ‘জাব হ্যারি মেট সেজাল’ এবং সবশেষ ‘জিরো’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ‘পাঠান’ যদি বক্স অফিসে সফলতা অর্জন করতে পারে তাহলে ৭ বছর পর কোনো হিট ছবি ভক্তদের উপহার দেবেন বলিউড বাদশা। মাস এবং দিন হিসেবে করলে দাঁড়ায় ৮৪ মাস এবং ২৫২০ দিন। এখন দেখার অপেক্ষা পর শাহরুখ খান ‘পাঠান’ দিয়ে দুই বছর পর বলিউডে কামব্যাক করে বাজিমাত করতে পারেন কিনা। তাছাড়া ভালো কিছুর জন্য একটু ধৈর্য তো ধরতেই হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা