বিনোদন

জাহিদ হাসানের সঙ্গে শিরিন শিলার ‘আংটি বদল’

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের চিত্রনায়িকা শিরিন শিলা। বেশ কিছু সিনেমায় কাজ করে তিনি আলোচিত হয়েছেন। অল্প সময়ের চলচ্চিত্র ক্যারিয়ারের শিলা অভিনয় করেছেন ‘হিটম্যান’, ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মন জানে না মনের ঠিকানা’ ও ‘মিয়া বিবি রাজি’ নামের ছবিগুলোতে।

তবে অনেকটা সময় ধরেই তাকে অনিয়মিত দেখা যাচ্ছে সিনেমায়। বর্তমান সময়ে নাটক, ওয়েব সিরিজ এবং মডেলিং করছেন এই সুন্দরী।

করোনার প্রভাবে দীর্ঘ বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন তিনি। সেটাও প্রিয় অভিনেতা জাহিদ হাসানের নায়িকা হয়ে। এই জুটি কাজ করেছেন ‘চান মিয়ার আংটি বদল’ নামে একটি নাটকে। সোমবার (১৯ অক্টোবর) গাজীপুর জেলার পূবাইলে নাটকটির শুটিং শুরু হয়েছে।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘অভিনয় আমার পেশা। তাই অভিনয়ের সঙ্গে থাকতে চাই। অনেকদিন ঘরে ছিলাম করোনার কারণে, বন্দী প্রায়। এবার একটু একটু করে কাজ শুরু করছি। কিছুদিন আগে থেকেই নতুন কাজের প্রস্তাব পাচ্ছিলাম। ‘চাঁন মিয়ার আংটি বদল’ নাটকটির গল্প ভালো লেগেছে।

কমেডি ধাঁচের ফ্লেভার হলেও সুন্দর একটি গল্পের নাটক এটি। পাশাপাশি সহশিল্পী হিসেবে জাহিদ হাসান ভাইকে পাওয়াটা তো দারুণ ব্যাপার। সেই সুযোগটাও মিস করতে চাইনি। আশা করছি নাটকটি উপভোগ করবেন দর্শক।’

পরিচালক শেখ সেলিম জানান, শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা