ছবি: সংগৃহীত
বিনোদন

‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশ

বিনোদন ডেস্ক

প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি ও হিমেশ রেশমিয়াকে। ‘আশিক বানায়া আপনে’ গানের জনপ্রিয়তার পুরোনো স্মৃতি উসকে দিয়ে এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই জুটি। ইমরান হাশমি অভিনীত আসন্ন রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রথম গান ‘আফসানা বানায়া আপনে’ প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নস্টালজিয়ার আলোচনা।

একসময় ‘আশিক বানায়া আপনে’র সুর এবং ইমরান হাশমির পর্দার উপস্থিতি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। নতুন গানেও সেই সময়ের আবহের ছোঁয়া থাকায় দর্শকদের মনে ফিরে এসেছে প্রায় দুই দশক আগের সেই স্মৃতি।

হিমেশ রেশমিয়ার লেখা ও সুরে তৈরি ‘আফসানা বানায়া আপনে’ গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন গায়িকা অসীস কৌর। গানটির মিউজিক ভিডিওতে ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ।

নতুন গান প্রসঙ্গে ইমরান হাশমি বলেন, পুরোনো গানটিকে হুবহু অনুসরণ বা নকল করার চেষ্টা করা হয়নি। তার ভাষ্য, ‘আফসানা বানায়া আপনে’র সঙ্গে গভীর নস্টালজিয়া জড়িয়ে থাকলেও গানটির নিজস্ব আবেগ রয়েছে, যা ‘গানমাস্টার জি৯’-এর গল্প ও আবহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অ্যালবামটি তৈরি করতে প্রায় ৮-৯ মাস সময় নিয়ে কাজ করেছেন বলে জানিয়েছেন হিমেশ রেশমিয়া। সিনেমার গল্পের আবহ অক্ষুণ্ন রেখে নতুন প্রজন্মের শ্রোতাদের পছন্দের সুর তৈরি করাই ছিল তাদের জন্য অন্যতম চ্যালেঞ্জ বলে জানান তিনি।

দীপক মুকুট, হুনার মুকুট ও সঙ্গীতা আহির প্রযোজিত ‘গানমাস্টার জি৯’ পরিচালনা করেছেন আদিত্য দত্ত। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটিতে ইমরান হাশমি ও জেনেলিয়া দেশমুখ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপারশক্তি খুরানা ও অভিষেক সিং।

সিনেমাটি আগামী ২৭ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে...

বারিধারায় গাড়িচাপার ঘটনায় কিশোর সংশোধনাগারে

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির...

রাষ্ট্রপতি বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন

বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফ...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা