ছবি: সংগৃহিত
বিনোদন

বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিনকে শিয়াল বলে কঙ্গনার কটাক্ষ

বিনোদন ডেস্ক

শিক্ষার্থী আন্দোলন এবং বলিউড তারকাদের ভূমিকা নিয়ে বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহের একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ভারতীয় চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনে। প্রবীণ এই অভিনেতাকে সরাসরি নিশানা করে তাকে চতুর ‘শিয়াল’ (লোমড়ি) বলে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

ঘটনার সূত্রপাত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) প্রতিবাদ চলাকালে। সে সময় মুম্বাই চলচ্চিত্রের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাসিরউদ্দিন শাহ মন্তব্য করেছিলেন, বলিউড এখন এমন এক কুকুরের মতো হয়ে গেছে যার মুখে হাড় গোঁজা রয়েছে, ফলে সে আর প্রতিবাদ করতে পারছে না।

সম্প্রতি ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত শিক্ষার্থীদের এক বিক্ষোভ কর্মসূচি থেকে অভিনেতা ও সঙ্গীতশিল্পী পিয়ূষ মিশ্র নাসিরউদ্দিনের সেই মন্তব্যের তীব্র সমালোচনা করেন। পিয়ূষ প্রশ্ন তোলেন, অতীতে সিএএ আন্দোলনের সময় মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির নীরবতা নিয়ে প্রশ্ন তুললেও, বর্তমানের শিক্ষার্থী আন্দোলনে নাসিরউদ্দিন শাহ বা অন্য প্রতিবাদীদের ভূমিকা কোথায়?

পিয়ূষ মিশ্রর এই অবস্থানকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন কঙ্গনা রানাওয়াত। নাসিরউদ্দিন শাহের উদ্দেশ্যে কঙ্গনা লেখেন, তিনি এ দেশের অন্ন খেয়ে মূলত প্রতিবেশী দেশের স্বার্থে লড়াই করেন। কঙ্গনা আরও উল্লেখ করেন, নাসিরউদ্দিন শাহের মতো চতুর ‘শিয়াল’ হওয়ার চেয়ে তিনি বরং নিজের দেশের প্রতি বিশ্বস্ত ‘কুকুর’ হওয়াকেই শ্রেয় বলে মনে করেন।

কঙ্গনা রানাওয়াতের এই মন্তব্যের পর বিষয়টি নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের রূপ নিয়েছে। এর আগেও ‘জেন-জি’ প্রজন্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন এই অভিনেত্রী-সাংসদ। বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহকে নিয়ে তার এই সাম্প্রতিক কটাক্ষ চলচ্চিত্রপ্রেমী ও রাজনৈতিক বোদ্ধামহলে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সান নিউজ/জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা