ছবি: সংগৃহিত
বিনোদন

তিনগুণ পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক

‘স্ত্রী ২’-এর অভাবনীয় সাফল্যের পর বলিউডে নতুন উচ্চতায় পৌঁছেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এবার নিজের পারিশ্রমিক এক লাফে তিনগুণ বাড়িয়ে আলোচনায় এসেছেন তিনি। তার আসন্ন সিনেমা ‘ইথা’-কে ঘিরেই এই পারিশ্রমিক বৃদ্ধির খবর সামনে এসেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন শ্রদ্ধা কাপুর। বক্স অফিসে বড় সাফল্যের পর আগামী সিনেমা ‘ইথা’র জন্য তিনি প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে। যা তার আগের পারিশ্রমিকের তুলনায় প্রায় তিনগুণ বেশি।

যদিও শ্রদ্ধা কাপুর বা সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে বলিপাড়ায় তার পারিশ্রমিক বৃদ্ধির খবর বেশ জোরালোভাবে ছড়িয়ে পড়েছে।

‘স্ত্রী ২’-এর ব্যাপক সাফল্যের পরই শ্রদ্ধার ক্যারিয়ারে বড় পরিবর্তন এসেছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সিনেমাটির সাফল্য তাকে বলিউডের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী হিসেবে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।

ভিন্নধর্মী চরিত্রে শ্রদ্ধা

পরিচালক লক্ষ্মণ উটেকরের নির্মাণাধীন সিনেমা ‘ইথা’ তৈরি হচ্ছে প্রখ্যাত লাবণী নৃত্যশিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে। এই সিনেমায় শ্রদ্ধাকে তার চেনা গ্ল্যামারাস চরিত্রের বাইরে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা যাবে। চরিত্রটি তার অভিনয় ক্যারিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে। সেখানে শ্রদ্ধার নতুন লুক ও অভিনয়ের ঝলক দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

সবকিছু ঠিক থাকলে ‘ইথা’ আগামী ২০২৬ সালের ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা