ছবি: সংগৃহিত
বিনোদন

অন্তঃসত্ত্বা অবস্থায় অষ্টম মাসেও শুটিংয়ে ব্যস্ত দীপিকা

বিনোদন ডেস্ক

সংসারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যেও কাজ থেকে নিজেকে দূরে রাখেননি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দ্বিতীয়বার মা হতে চলা এই অভিনেত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় অষ্টম মাসেও শুটিং চালিয়ে যাচ্ছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত অ্যাটলির সিনেমা ‘রাকা’-র শুটিং শেষ করার লক্ষ্যেই বর্তমানে ব্যস্ত রয়েছেন দীপিকা। ২০২৭ সালে মুক্তির সম্ভাব্য তারিখ নির্ধারিত থাকা সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসির সমন্বয়ে নির্মিত ‘রাকা’ সিনেমায় থাকছে বড় পরিসরের অ্যাকশন দৃশ্য। আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন ছাড়াও এতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরের মতো তারকারা।

এদিকে দীপিকার হাতে রয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান-এর সঙ্গে ‘কিং’ সিনেমাটিও। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখ ও দীপিকার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, অভয় ভার্মা, সৌরভ শুক্ল ও রানি মুখার্জি। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে দীপিকা দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন। এর আগেই ‘রাকা’ সিনেমায় নিজের অংশের শুটিং শেষ করতে চান তিনি। প্রয়োজন হলে রাত পর্যন্ত সেটে সময় দিচ্ছেন এই অভিনেত্রী।

দীপিকার এমন পেশাদারিত্বে সিনেমার পুরো টিম মুগ্ধ বলে জানা গেছে। শারীরিক অবস্থার মধ্যেও তার নিষ্ঠা ও কাজের প্রতি প্রতিশ্রুতির প্রশংসা করছেন সহশিল্পী ও কলাকুশলীরা।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা