ইনস্টাগ্রাম ২০০ মিলিয়নের মাইলফলক ছুঁয়েছেন রক
বিনোদন

ইনস্টাগ্রাম ২০০ মিলিয়নের মাইলফলক ছুঁয়েছেন রক

আন্তর্জাতিক ডেস্ক : হলিউডের জনপ্রিয় অভিনেতা ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন, বেশ কিছু নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পাশাপাশি নির্বাচিত হয়েছেন বিশ্বের সবচেয়ে বেশি পরিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসেবেও। সম্প্রতি ডিসি ইউনিভার্সের ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এবার রক ভক্তদের জন্য আরও একটি সুখবর, আলোচিত ‘স্করপিয়ন কিং’ সিনেমার পরবর্তী কিস্তিতে দেখা যেতে পারে জনপ্রিয় এই তারকা অভিনেতাকে। এমন খবরই জানাচ্ছে হলিউডভিত্তিক গণমাধ্যমগুলো।

তবে এটা প্রথমবারের মতো নয়, ২০০২ সালে রক ‘স্করপিয়ন কিং’ সিনেমায় চাক রাসেল চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার তার প্রত্যাবর্তন হচ্ছে এই সিরিজে।প্যাট্রিয়ন তাদের এক খবরর প্রকাশ করে, নির্মাতারা পরবর্তী সিনেমার জন্য আবারো রককেই ফিরিয়ে আনতে চাইছেন। ইতিমধ্যে রকের সঙ্গে সিনেমাটি নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে তাদের। রক নিজেও ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে কাজে ফিরতে প্রস্তুত।

ইনস্টাগ্রাম একাউন্টে আমেরিকানদের মধ্যে সবচেয়ে বেশি অনুসরণকারী হিসেবে ২০০ মিলিয়নের মাইলফলক ছুঁয়েছেন ডোয়াইন জনসন। পুরো পৃথিবীতে তা দ্বিতীয়। এই তালিকায় সবার উপরে অবস্থান করছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো (২৩৯.৬ মিলিয়ন)। এছাড়াও বর্তমানে নেটফ্লিক্স প্রযোজিত ‘রেড নোটিশ’ সিনেমার কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন রক।করোনা থেকে ফিরেই সিনেমাটির শুটিং কাজে যোগ দিয়েছেন তিনি। আশা করা যাচ্ছে সামনের বছর মুক্তি পাবে এই সিনেমাটি।

সান নিউজ/পিডিকে/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা