কোরিয়ার অভিনেত্রী কিম সে-ইন। ছবি: সংগৃহিত
বিনোদন

পরিবারের জন্য লড়াই, অন্তরঙ্গ দৃশ্যে কোরীয় অভিনেত্রী 

বিনোদন ডেস্ক

দীর্ঘদিন আড়ালে থাকার পর দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম সে-ইন আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি ব্যক্তিগত জীবনের কঠিন সংগ্রাম, পারিবারিক সংকট এবং অভিনয়জীবনের নানা অজানা অভিজ্ঞতা তুলে ধরেন।

এমবিএনের অনুষ্ঠান ‘স্পেশাল ওয়ার্ল্ড’-এ অতিথি হয়ে কিম সে-ইন জানান, পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় তাকে জীবনের অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। অর্থের প্রয়োজনেই একসময় অন্তরঙ্গ ও নগ্ন দৃশ্যে অভিনয় করতে বাধ্য হন বলে জানান তিনি।

অনুষ্ঠানে কিম বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে তার সংস্থার প্রধান তাকে বিভিন্ন বিনোদনকেন্দ্রে নিয়ে যেতেন এবং মানসিকভাবে নির্যাতন করতেন। একই সময়ে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, "প্রতিটি দিন আমার কাছে নরকের মতো মনে হতো। এমনকি নিজের অস্তিত্বকেও ঘৃণা করতে শুরু করেছিলাম।"

কিম সে-ইন জানান, ব্যবসায়ী পরিবারে জন্ম হলেও একসময় তাদের আর্থিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে দাঁড়ায় যে পরিবারের সদস্যদের গুদামঘরে বসবাস করতে হয়েছিল। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে তখন অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন তিনি।

তিনি বলেন, "সেই সময় কয়েক কোটি ওনের প্রয়োজন ছিল। পরিবারের পরিস্থিতি এমন ছিল যে দায়িত্ব আমাকে নিতেই হয়েছিল।"

অভিনেত্রী আরও জানান, জীবিকার তাগিদে অন্তরঙ্গ ও নগ্ন দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। তবে বিষয়টি তার বাবা সহজভাবে মেনে নিতে পারেননি। এ কারণে তিনি গভীরভাবে কষ্ট পেয়েছিলেন এবং মেয়ের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন।

বর্তমানে কিম সে-ইন সাতটি পরিত্যক্ত কুকুর, খরগোশ, মুরগিসহ মোট ১৫টি প্রাণীর দেখাশোনা করেন। সংসারের খরচ চালাতে অভিনয়ের পাশাপাশি খাবার সরবরাহের খণ্ডকালীন কাজও করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, "আমি ভালোভাবে বাঁচতে চাই। কঠোর পরিশ্রম করে যে বড় পরিবারটি এখন আমার আছে, তাদের শেষ পর্যন্ত আগলে রাখতে চাই।"

২০০৪ সালে সেম বেড, 'ডিফারেন্ট ড্রিমস' চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জগতে অভিষেক হয় কিম সে-ইনের। পরে ২০১১ সালে এসবিএসের অনুষ্ঠান 'ওহ মাই গড'-এ অংশ নিয়ে দর্শকদের কাছে পরিচিতি পান। তবে ২০১৩ সালে তিনি হঠাৎ করেই বিনোদনজগৎ থেকে সরে যান।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা