বিনোদন

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

সান নিউজ ডেস্ক

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খান। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, এতোদিন এক ছাদের তলাতেই ছিলেন এ জুটি। বিয়ে না হলেও নিজেদের বিবাহিত মনে করতেন তারা। তবে এবার আইনিভাবে বিবাহিত হতে চান।
আগামী রোববার (৫ জুলাই) আইনি বিয়ে করছেন গৌরী-আমির। বাড়িতেই বসবে বিয়ের আসর। ঘটা করে লোক খাওয়ানো নয় বরং পরিবার ও ঘনিষ্ঠ পরিজনের উপস্থিতিতে গৌরীর সঙ্গে সই করে বিয়ে সারবেন বলিউডের এ অভিনেতা।
'আমির খান ফিল্মস'-এর সঙ্গে যুক্ত থাকায় গৌরী স্প্র্যাটের সঙ্গে আমিরের খানের পরিচয় ছিল প্রায় ২৫ বছরের। তবে ২০২৪ সালের শুরুর দিকে আমিরের কাজিনের মাধ্যমে বেঙ্গালুরুতে তাদের পুনরায় যোগাযোগ হলে তারা একে অন্যের প্রেমে পড়েন। গৌরী পেশায় একজন ফ্যাশন প্রফেশনাল এবং তিনি মুম্বাইয়ে নিজস্ব সেলুন ও সৌন্দর্য শিল্পের ব্যবসা পরিচালনা করেন।
গৌরীর সঙ্গে বিয়ে প্রসঙ্গে আমির বলেন,আমরা দু’জনের কেউই খুব একটা জাঁকজমক পছন্দ করি না। যতটা সাদামাটা রাখা যায় সবটা, ততটাই রাখবো। আমরা আমাদের পরিবারের সঙ্গে ভীষণরকম জুড়ে থাকি। তাই তাদের উপস্থিতিতে সবটা হবে।
গত বছর জাঁকজমক আয়োজনে মেয়ে আইরা খানের বিয়ে দেয়ার পরই গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির খান। জানান, একাকিত্ব আর অবসাদ থেকে নায়ককে মুক্তি দিয়েছেন তার প্রেমিকা। প্রেমিকার সঙ্গে গভীর সম্পর্কে আবদ্ধ হলেও সাবেক দুই স্ত্রীর সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছেন আমির, যা প্রশংসা কুড়াচ্ছে ভক্তমহলে।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে বাল্যকালের প্রেম রিনা দত্তকে পালিয়ে বিয়ে করেন আমির খান। বিয়ের ১৪ বছর পর ২০০০ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে নিজের সহ-পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। ১৬ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে তারা যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেন। ওই বিচ্ছেদের ৫ বছর পর এবার গৌরী স্প্র্যাটকে স্ত্রীর মর্যাদা দিতে চলেছেন অভিনেতা।
সান নিউজ/আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা