বিনোদন

ধুরন্ধরের চিত্রনাট্য মোদির কার্যালয় থেকে লেখা হয়েছে ! 

বিনোদন ডেস্ক

সম্প্রতি দিল্লিতে আয়োজিত এক সম্মেলনে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে তৈরি হওয়া রহস্যের জট খুলেছেন রাকেশ।

এর আগে গুঞ্জন ওঠে, এই সিনেমার চিত্রনাট্য নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকে লেখা হয়েছে। সমালোচকদের একাংশ এবং পাকিস্তানি রাজনৈতিক বিশ্লেষকদের দাবি নাকচ করে রাকেশ জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো জায়গায় এমন কোনো ব্যক্তি নেই যিনি এই ধরনের চলচ্চিত্রের বাণিজ্যিক সংলাপ লিখতে পারেন।

তিনি বলেন, যখন সিনেমাটি সুপারহিট হলো, কিছু মানুষ বলতে শুরু করলেন যে ‘ধুরন্ধর’-এর স্ক্রিপ্ট নাকি পিএমও থেকে লিখে দেওয়া হয়েছে। আমি তাদের জিজ্ঞেস করতে চাই, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কি এমন কেউ আছেন যিনি এই ধরনের সংলাপ লিখতে পারেন? কেউ এই রকম ভাবতেও পারে না!

আদিত্য ধর পরিচালিত এই স্পাই থ্রিলারে ‘জামিল জামালি’ নামক এক ভারতীয় এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন রাকেশ বেদী, যা সিনেমার গল্পে বড় একটি চমক ছিল। চরিত্রটি নিয়ে কথা বলার পাশাপাশি সিনেমাটির নির্মাণ প্রক্রিয়ার একটি পর্দার পেছনের তথ্যও শেয়ার করেন এই অভিনেতা।

রাকেশ বেদীর এই বক্তব্যের পর স্পষ্ট হলো, সিনেমার সংলাপ ও সাফল্য শুধুই এর কলাকুশলীদের সৃজনশীলতার ফসল, কোনো রাজনৈতিক কার্যালয়ের অবদান নয়।

রাজনীতি, দেশপ্রেম এবং প্রোপাগান্ডার নানা অভিযোগ ও বিতর্ক ছাপিয়ে ‘ধুরন্ধর’ এবং এর সিক্যুয়াল ‘ধুরন্ধর টু’ বিশ্বজুড়ে বক্স অফিসে ব্যাপক সফলতা অর্জন করেছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা