বিনোদন

হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির

বিনোদন ডেস্ক

গ্ল্যামার, ফিটনেস আর অ্যাকশনের সংমিশ্রণে বলিউডে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন অভিনেত্রী দিশা পাটানি। এবার হলিউডে অভিষেক হচ্ছে তার।

অ্যাকশন-থ্রিলার ঘরানার আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ভাগ ‘দ্য পোর্টাল অব ফোর্স’ এর মাধ্যমে হলিউডে পা রাখছেন দিশা। ছবিটিতে তিনি অভিনয় করছেন ‘জেসিকা’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। আন্তর্জাতিক এই প্রজেক্টে যুক্ত হওয়ার মধ্য দিয়ে দিশা যেন নিজের ক্যারিয়ারের পরবর্তী ধাপে প্রবেশ করলেন।

কারণ বলিউডের অনেক অভিনেত্রীই বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু খুব কম জনই সেই সুযোগ পান। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন কিংবা আলিয়া ভাট আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করে ভারতীয় অভিনেত্রীদের জন্য নতুন পথ খুলে দিয়েছেন।

সেই ধারাবাহিকতায় এখন যোগ হচ্ছে দিশার নামও। বিশেষ করে অ্যাকশনধর্মী ছবিতে তার আগ্রহ এবং শারীরিক প্রস্তুতি তাকে হলিউডের এই ধরনের প্রজেক্টের জন্য উপযুক্ত করে তুলেছে বলে মনে করছেন অনেকে।

এরই মধ্যে প্রকাশ হয়েছে ছবিটির ট্রেলার। সেখানে দিশাকে দেখা গেছে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও পরিণত এক চরিত্রে। গ্ল্যামারের বাইরে তার অ্যাকশন পারফরম্যান্সও নজর কেড়েছে দর্শকের। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তার নতুন লুক নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, বলিউডের পরিচিত ‘গ্ল্যাম ডিভা’ ইমেজ ভেঙে আরও সিরিয়াস অ্যাকশন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার দিকেই এগোচ্ছেন তিনি।

হলিউডে কাজের অভিজ্ঞতা নিয়ে দিশা জানিয়েছেন, এই যাত্রা তার কাছে শুধুই একটি নতুন প্রজেক্ট নয়; বরং নিজের সীমা অতিক্রম করার এক সুযোগ। তার ভাষায়, গল্প বলার কোনো বিশেষ ভাষা বা দেশের নির্দিষ্ট সীমারেখা নেই। পর্দায় সততা সব জায়গাতেই সমানভাবে গ্রহণযোগ্য।

দিশা বলেন, আমি সবসময় অ্যাকশন ঘরানার ছবি ভালোবাসি। নিজের দেশে কাজ করতে গিয়ে যা শিখেছি, তা আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করার সুযোগ পাওয়া আমার কাছে ভীষণ সম্মানের।

তার মতে, একজন শিল্পীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে আবিষ্কার করা। আর এই আন্তর্জাতিক প্রজেক্ট তাকে সেই সুযোগ করে দিয়েছে।

প্রথম আন্তর্জাতিক কাজ নিয়ে যে খানিকটা ভয় ও চাপ ছিল, সেটাও অকপটে স্বীকার করেছেন তিনি। দিশার কথায়, এই প্রজেক্টের ট্রেলার লঞ্চের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। প্রথম আন্তর্জাতিক কাজের অভিজ্ঞতা ছিল ভীষণ উত্তেজনাপূর্ণ। ভয়ও ছিল। কারণ নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন কাজের ধরন সবই আলাদা। তবে সেই অভিজ্ঞতাই আমাকে অনেক কিছু শিখিয়েছে।

তিনি আরও জানান, ছবির সহশিল্পী ও নির্মাতাদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন। আন্তর্জাতিক সেটে কাজের শৃঙ্খলা, অ্যাকশন দৃশ্যের প্রস্তুতি এবং চরিত্র নির্মাণের পদ্ধতি তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। নিজের সেরাটা দেওয়ার জন্যও সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানান অভিনেত্রী।

উল্লেখ্য, দিশার বিনোদন অঙ্গনে যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। পরে বিজ্ঞাপনচিত্র। এরপর সিনেমায় অভিনয়। বিশেষ করে এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি সিনেমায় তার অভিনয় দর্শকের চোখে আলাদা করে ধরা পড়ে। এরপর একের পর এক বাণিজ্যিক ছবিতে অভিনয় করে তিনি হয়ে ওঠেন তরুণ দর্শকদের প্রিয় মুখ। ‘বাঘি ২’, ‘মালাং’ কিংবা ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো ছবিতে তাকে দেখা গেছে অ্যাকশন, রোমান্স ও গ্ল্যামারের মিশেলে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা