বিনোদন

গান নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক

‘কেডি: দ্য ডেভিল’ সিনেমায় নোরা ফাতেহি অভিনীত ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে বিতর্ক। গানটির কথা ও কিছু দৃশ্য নিয়ে আপত্তি ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কান্নায় ভেঙে পড়েছিলেন এই অভিনেত্রী। অবশেষে এ ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি।

বৃহস্পতিবার (৭ মে) এ বিষয়ে দিল্লিতে জাতীয় মহিলা কমিশনে হাজিরা দেন নোরা। সেখানে উপস্থিত হয়ে বিষয়টির জন্য ক্ষমা প্রার্থনা করেন।

তিনি বলেন, ‘এমন একটা পরিস্থিতিতে আমাকে ফেলে দেওয়া হয়েছে! কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। তবে একজন শিল্পী হিসাবে অবশ্যই আমি দায় নিচ্ছি। আমি সত্যিই ক্ষমাপ্রার্থী।’

একই সঙ্গে সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে নতুন একটি উদ্যোগের কথাও জানান অভিনেত্রী।

নোরা বলেন, ‘সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া সত্যি জরুরি। তাই একটি সিদ্ধান্ত নিয়েছি। অনাথ মেয়েদের পড়াশোনার খরচের দায়িত্ব নিচ্ছি। এটাই এখন আমার লক্ষ্য।’

‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার এই গানটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই গানটির দৃশ্যকে অশালীন ও কুরুচিকর বলে মন্তব্য করেন। বিশেষ করে নোরার নাচের ভঙ্গিমা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরে গানটি নিষিদ্ধও করা হয়।

এই গানে নোরার সঙ্গে নাচতে দেখা গেছে অভিনেতা সঞ্জয় দত্তকে। বিতর্কের জেরে তাকেও তলব করে জাতীয় মহিলা কমিশন। গত ২৭ এপ্রিল কমিশনে হাজিরা দেন তিনি।

শুনানির পর সঞ্জয়ের আইনজীবী হেমন্ত শাহ সংবাদমাধ্যমকে বলেন, সঞ্জয় দত্ত ‘সরকে চুনর’ গানটির কথার অর্থ সম্পর্কে অবগত ছিলেন না। কারণ, এটি এমন একটি ভাষায় রেকর্ড করা হয়েছিল, যা তিনি বোঝেন না।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা