বিনোদন

হোয়াটসঅ্যাপে নিজের নগ্ন ছবি দেখে মানসিক হেনস্তায় অভিনেত্রী

বিনোদন ডেস্ক

হোয়াটসঅ্যাপের ইনবক্স খুলতেই নিজের নগ্ন ও কুরুচিপূর্ণ সব ছবি দেখে শিউরে উঠলেন বলিউডের বর্ষীয়ান বাঙালি অভিনেত্রী পুনম দাশগুপ্ত। অপরিচিত নম্বর থেকে পাঠানো এসব আপত্তিকর ছবির কারণে চরম মানসিক হেনস্তার শিকার হয়েছেন তিনি। বিষয়টি কেবল ব্যক্তিগত বিড়ম্বনায় সীমাবদ্ধ না রেখে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী; প্রতিকার চেয়ে দ্বারস্থ হয়েছেন পুলিশের।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গত ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পুনমের মোবাইল ফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে একের পর এক নগ্ন ছবি আসতে থাকে। নিজের এমন বিকৃত ও অশ্লীল ছবি দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি। প্রাথমিক ধাক্কা সামলে উঠে স্বামীর সঙ্গে পরামর্শ করে গত ২৯ এপ্রিল মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুনম দাশগুপ্ত বলেন, ছবিগুলো পাওয়ার পরপরই আমি ওই নম্বরে পাল্টা কল করি, কিন্তু কেউ ফোন ধরেনি। পরে আমি নম্বরটি ব্লক করে দিই।

অভিনেত্রীর দাবি, পাঠানো ছবিগুলোর মধ্যে এমন কিছু ছবি রয়েছে যা বর্তমানে ইন্টারনেট বা গুগলেও খুঁজে পাওয়া দুষ্কর। তিনি মনে করছেন ঘনিষ্ঠ কেউ তাকে মানসিকভাবে হেনস্তা করার উদ্দেশ্যে এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

গণমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, জনপ্রিয় ব্যক্তিত্ব হওয়ায় নানা ধরনের বার্তা পাওয়া আমাদের কাছে অস্বাভাবিক কিছু নয়। মাঝে মাঝে কিছু অশালীন বিষয়ও আসে। কিন্তু এবারের ঘটনা সব সীমা ছাড়িয়ে গিয়েছে। জীবনে এর আগে এতটা নোংরা অভিজ্ঞতার সম্মুখীন হইনি।

শিশুশিল্পী হিসেবে বাংলা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করা পুনম দাশগুপ্ত নব্বইয়ের দশকে হিন্দি, তামিল ও কন্নড় ছবিতেও নিয়মিত মুখ ছিলেন। বিশেষ করে হরর ও থ্রিলারধর্মী চলচ্চিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। জনপ্রিয় ‘জি হরর শো’ ছাড়াও কারিশমা কাপুর অভিনীত ‘পাপি গুড়িয়া’র মতো আলোচিত সিনেমায় তাকে দেখা গেছে। বর্তমানে ৫৮ বছর বয়সী এই অভিনেত্রী ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা