বিনোদন

ফারুকী অনেক শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন: অরুণা বিশ্বাস

বিনোদন ডেস্ক

সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক লাইভে এসে আবেগাপ্লুত হয়ে তিনি এসব কথা বলেন।

লাইভে অরুণা বিশ্বাস বলেন, কিছু শিল্পীর জীবন শেষ করে দেওয়া হয়েছে। তার দাবি, ফারুকী মনে করছেন তিনি জিতে গেছেন, তবে বাস্তবে তা নয়।

তিনি আরও বলেন, দেশে থেকে স্বাভাবিকভাবে কাজ করতে পারিনি। কোথাও কাজের সুযোগ পাইনি। যেখানেই গেছি, সেখানে বাধার মুখে পড়তে হয়েছে।

অরুণা বিশ্বাস বলেন, নিজের দেশকে ভীষণ মিস করি। কিন্তু পরিস্থিতির কারণে কাজ করতে পারিনি এবং বিভিন্ন জায়গায় প্রবেশের সুযোগ থেকেও বঞ্চিত হয়েছি।

ফেসবুক লাইভে তিনি একটি অনুষ্ঠানে হওয়া অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। সেখানে উপস্থিত অনেকের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। একজন শিল্পী ও দেশের নাগরিক হিসেবে সবার অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই অধিকারগুলো থেকে বঞ্চিত হওয়ার অনুভূতি আমার মধ্যে কাজ করেছে।

তিনি বলেন, নিজের দেশ থেকে এভাবে চলে যেতে হবে, তা কখনো ভাবিনি। তবে তাকে কেউ সরাসরি কিছু বলেনি, নিজের সিদ্ধান্তেই দেশ ছেড়েছেন বলে জানান।

এয়ারপোর্টে এক ব্যক্তির আচরণের কথাও উল্লেখ করেন অরুণা বিশ্বাস। তিনি বলেন, ওই ব্যক্তি আমাকে বারবার বিরক্ত করছিলেন।

অরুণা বিশ্বাস বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে আমি কানাডায় বসবাস করছি। পাসপোর্ট না থাকলে আমি দেশে আসতাম না।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা