বিনোদন

‘কুলি’ তে এক পয়সাও পারিশ্রমিক নেননি আমির

বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘কুলি’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি ও বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তামিল ভাষার এ সিনেমা পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

মুক্তির আগেই আলোচনায় উঠে এসেছে রজনীকান্তের ‘কুলি’। দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে এটি। অগ্রিম টিকিট বুকিংয়েও তার প্রমাণ পাওয়া যায়। বড় বাজেটের এ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ৬৬ শতাংশ খরচ তুলে ফেলেছেন নির্মাতারা।

জানা যায়, ক্যামিও চরিত্রের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন আমির খান; যা নিয়ে এখন চর্চা চলছে। এরই মধ্যে নতুন খবর পাওয়া গেছে, ফলে বদলে গেছে চিত্রপট।

একটি সূত্র বলেন, “রজনীকান্ত ও তার ‘কুলি’ সিনেমার টিমের প্রতি আমির খানের ভীষণ ভালোবাসা ও সম্মান রয়েছে। পুরো চিত্রনাট্য না শুনেই সিনেমাটিতে কাজ করতে সম্মতি দিয়েছিলেন আমির খান। এই ক্যামিও চরিত্র রূপায়নের মাধ্যমে তিনি এই টিমের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, এই চরিত্রের জন্য আমির খান কোনো পারিশ্রমিক নেননি।”


ডেকান হেরাল্ড এক প্রতিবেদনে দাবি করে, আমির খান তার ক্যামিও চরিত্রের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। রজনীকান্ত নিয়েছেন ২০০ কোটি রুপি। শুরুতে তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি নির্ধারিত ছিল, তবে অগ্রিম টিকিট বিক্রিতে অভাবনীয় সাড়া পাওয়ায় তা বাড়িয়ে দেওয়া হয়েছে।


অন্য অভিনেতাদের মধ্যে নাগার্জুনা আক্কিনেনি ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। আর শ্রুতি হাসান পেয়েছেন ৪ কোটি রুপি। ‘বাহুবলী’ সিরিজে ‘কাটাপ্পা’ চরিত্রে রূপায়নকারী অভিনেতা সত্যরাজ পেয়েছেন ৫ কোটি রুপি, কন্নড় তারকা উপেন্দ্র পেয়েছেন ৫ কোটি রুপি। পরিচালক লোকেশ কঙ্গরাজ পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি রুপি। সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রন সিনেমাটির জন্য নিয়েছেন প্রায় ১৫ কোটি রুপি।

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ সিনেমায় দেবা চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। তার চরিত্রটি রহস্যেঘেরা। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজ, রচিতা রাম, কালি ভেঙ্কট, চার্লি প্রমুখ। সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন পূজা হেগড়ে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা