বিনোদন

ভক্তদের চমকে দিলেন সুইফট

বিনোদন ডেস্ক

ভক্তদের চমকে দিয়ে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন পপ তারকা টেলর সুইফট। গতকাল রাতে ১২তম স্টুডিও অ্যালবাম ঘোষণা দেন তিনি। অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। খবর বিবিসির

সোমবার সকালে সুইফটের নতুন অ্যালবাম নিয়ে গুঞ্জনের সূত্রপাত হয় যখন সুইফটের টিম সামাজিক যোগাযোগমাধ্যমে ১২টি ছবি পোস্ট করে।

এর পরের গুঞ্জন আরও ছড়িয়ে পড়ে যখন সুইফটের প্রেমিক, এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি জানান, তিনি তাঁর নিউ হাইটস পডকাস্টে অতিথি হয়ে আসছেন। একই সময় সুইফটের অফিশিয়াল ওয়েবসাইটে শুরু হয় মধ্যরাত ১২টা ১২ মিনিট পর্যন্ত কাউন্টডাউন।

সুইফটের আগের অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ ২০২৪ সালে প্রকাশিত হয়েছিল; মুক্তির পরেই এটি স্পটিফাইয়ের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া অ্যালবামের রেকর্ড গড়ে।

এবারের নতুন অ্যালবামের নাম ঘোষণা করা হয় কেলসির পডকাস্টের একটি ক্লিপ দিয়ে, যা প্রকাশের সঙ্গে সঙ্গে সুইফটের ওয়েবসাইটে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করা হয়। তবে প্রকাশের তারিখ এখনো জানানো হয়নি।

গত বছর রেকর্ড গড়া দ্য ইরাস ট্যুরের পর গান থেকে বিরতি নিয়েছিলেন সুইফট। ২০২৪ সালের ডিসেম্বরেই শেষ হয় ইরাস ট্যুর, যেখানে ৫৩টি শহরে মোট ১৪৯টি শো করেন তিনি। বিশ্লেষকদের ধারণা, ট্যুরটি শুধু যুক্তরাজ্যের অর্থনীতিতেই প্রায় এক বিলিয়ন পাউন্ড যোগ করেছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা