সংগৃহীত ছবি
বিনোদন

উষ্ণতা ছড়ালেন বুবলী

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম জাহান বুবলি। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই অভিনেত্রীর বিয়ের সাজে কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকেই ভেবে নিয়েছেন তবে কী বিয়ে সেরে ফেলেছেন তিনি। শুধু তাই নয়, ছবিগুলো নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটদুনিয়ায়।

আরও পড়ুন : মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা

এদিকে বিষয়টি নিয়ে বুবলী চুপ থাকলেও মুখ খুলেছেন কোরিওগ্রাফার গৌতম সাহা। অভিনেত্রীকে বউ সাজিয়েছেন তিনিই।

গৌতম সাহা জানান, বুবলীকে নিয়ে ৩টি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদী। কাজের জায়গায় সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময় মতো কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে।

আরও পড়ুন : জন্মদিনে নিশোর সিনেমার ঘোষণা

তিনি আরও জানান, কাজ ছাড়া বুবলী কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খায় না। সব সময় বলে, আগে কাজ তারপর খাওয়া-দাওয়া। সম্প্রতি বুবলীকে নিয়ে একটা বিউটি পার্লারের ফটোশুট করেছি। ভাইরাল ছবিগুলোতে বুবলীর সঙ্গে থাকা মডেলের নাম ওয়াসিফ খান।

প্রসঙ্গত, বর্তমানে বিভিন্ন স্টেজ শো, প্রোমোশন ও ফটোশুটে ব্যস্ত রয়েছেন শবনম বুবলী। শিগগিরই নতুন ছবিতে দেখা যাবে তাকে। বর্তমানে তার হাতে রয়েছে, ‘চাদর’, ‘জংলি’, ‘পুলসিরাত’, ‘প্রেম পুরাণ’, সাইফ চন্দনের ‘কয়লা’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘ছায়া’সহ বেশ কয়েকটি সিনেমা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা