সংগৃহীত
বিনোদন

সংগীত শিল্পী প্রতীক ইয়াসিরের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক : জনপ্রিয় গায়ক ও গীতিকার প্রতীক ইয়াসিরের ৪৬তম জন্মদিন আজ। ১৯৭৮ সালের আজকের এই দিনে জন্ম তার। কিশোর বয়স থেকেই গানের জগতের তার আনাগোনা শুরুটা হয়েছিল।

আরও পড়ুন : একসঙ্গে শাকিব-ঋতুপর্ণা

যখন মাত্র অষ্টম শ্রেণিতে পড়তেন তখন ‘ফেবলস’ নামে একটি ব্যান্ডের কণ্ঠশিল্পী হিসাবে গানের জগতে তার যাত্রা শুরু হয়। তিনি সঙ্গীতের প্রতি ছিলেন মনোযোগী এবং দৃঢ়প্রতিজ্ঞ। এরপর ১৯৯৮ সালে তিনি ‘সাউন্ড’ নামের একটি ব্যান্ডের যাত্রা শুরু করেন। যার প্রধান কণ্ঠশিল্পী ছিলেন তিনি নিজেই। এ পর্যন্ত নিজ উদ্যেগে বেশ কিছু গান করেছেন তিনি। শুধু তাই নয়, বিভিন্ন ধারা ও প্রজন্মের গান দিয়ে শ্রোতাদের চমকে দিয়েছেন প্রতীক।

প্রতীক ইয়াসির এবং তার ব্যান্ড ‘সাউন্ড’ ২০০২-২০০৫ সাল পর্যন্ত কিছু মিক্সড অ্যালবাম প্রকাশ করেছেন। সেই গানের শিরোনাম ছিল ‘প্রথম’ এবং ‘অতীত স্মৃতি’। তিনি দেশ-বিদেশে ২০০টিরও বেশি শো করেছেন। সঙ্গীত ছিল সর্বদা তার প্রথম অগ্রাধিকার এবং এটি ছাড়া তিনি অন্য কোন উপায়ে নিজের অস্তিত্বকে খুঁজে পেতেন না। এরপরও কয়েক বছর বিরতি নিতে হয়েছিল তাকে। বিরতির পর ২০১৪ সালে বিদেশ থেকে ফিরে এসে নতুনভাবে শুরু করেন তিনি। এরপর ‘এতো পথ’, ‘তোমার জন্য’, ‘এবি ম্যাশআপ’ এবং ‘লাভ ম্যাশআপ’ নামে তিনটি ইংরেজি মিউজিক ভিডিওসহ চারটি গান প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন : রাষ্ট্রদূতের দায়িত্ব পেলেন কারিনা কাপুর

এছাড়াও ‘থাক না থাক’, বাংলা র‌্যাপ গান ‘ঢাকা’, ‘মন খোঁজে ঠিকানা’, ‘ভালো লাগে’, ‘মেঘ হয়ে বাঁচি’, ‘অতীত স্মৃতি’সহ বেশকিছু মৌলিক গানও করেছেন এই গুণী শিল্পী। বর্তমানে তিনি ‘ব্যান্ড কোস্টস’র লিড ভোকাল হিসেবে কাজ করছেন। ‘ব্যান্ড কোস্টস’র লাইন আপে আরও আছেন রোকন ইমন, কাজী শিশির ও আরেফিন। ‘একা থাকা’ শিরোনামে তার নতুন গানটি খুব শীঘ্রই প্রকাশ হবে। সেতু চৌধুরীর কথায় ও সুরে গানটির সঙ্গীত আয়োজন করেছেন আমজাদ হোসেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা