সংগৃহীত
বিনোদন

হবু শাশুড়িকে আরিয়ানের উপহার

বিনোদন ডেস্ক: বলিউডের কিং শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। সম্প্রতি তিনি ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনেসির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

আরও পড়ুন : অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত পূজার

আরিয়ান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই চমকপ্রদ কিছু তথ্য বের হয়ে এসেছে। সেখানে দেখা যায়, লারিসাকে ইনস্টাতে ফলো করেন শাহরুখপুত্র। শুধু লরিসা নয় লারিসার পুরো পরিবারকে ইনস্টাতে ফলো করেন। একই চিত্র এই অভিনেত্রীর ক্ষেত্রেও। শাহরুখের পরিবারকে ফলো করেন এই ব্রাজিলিয়ান সুন্দরী নিজেও।

এমনকি আরিয়ান খান লারিসার মাকে তার জন্মদিনে একটি উপহার পাঠিয়েছেন। ব্রাজিলিয়ান সুন্দরী লারিসা পেশায় একজন অভিনেত্রী। গুরু রন্ধাওয়ার ‘সুরমা সুরমা’ মিউজিক ভিডিও থেকে শুরু করে একাধিক গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন।

আরও পড়ুন : পরিণীতির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন

অভিনয়ের মাধ্যমে লারিসার সাথে পরিচয় আরিয়ানের। সেখান থেকেই হয়তো তাদের সখ্যতা। বিশেষ করে ইনস্টাগ্রামে এই দুই তারকার সরব উপস্থিতি দেখে তাদের প্রেমের গুঞ্জনও ডালপালা মেলছে।

প্রসঙ্গত, অক্ষয় কুমার এবং জন আব্রাহমের সঙ্গে ব্লকবাস্টার গান ‘সুভা হোনে না দে’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন লারিসা। এরপর কাজ করেছেন টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলি, সাইফ আলি খানের মতো তারকাদের সঙ্গে।

আরও পড়ুন : মেজাজ হারালেন সারা

আরিয়ান বর্তমানে তার পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ, ‘স্টারডম’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও পোশাকের নিজস্ব ব্র্যান্ডও রয়েছে তার। পাশাপাশি ব্যবসা করেন প্রিমিয়াম অ্যালকোহলের।

সান নিউজ/এসএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা