ছবি: সংগৃহীত
শিক্ষা

৩ শতাধিক শিক্ষার্থীকে স্কুলব্যাগ দিল কোডেক

এস আর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ৩ শতাধিক ক্ষুদে শিক্ষার্থীকে স্কুলব্যাগ দিয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। স্কুলব্যাগ পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।

আরও পড়ুন: শিক্ষার্থীকে কুপিয়ে জখম, গ্রেফতার ৪

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে মাদারীপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব স্কুলব্যাগ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া ফেরদৌস।

কোডেকের স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচির আওতায় জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, ডিসি একাডেমী, ঘটমাঝি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ঝিকরহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন কোডেকের সহকারী পরিচালক মো. রাশেদুর রেজা।

আরও পড়ুন: পিকআপ-লেগুনা সংঘর্ষ, নিহত বেড়ে ৬

অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার ও জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুরে আলম সিদ্দিক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জেল হোসেন, কোডেকের এরিয়া ম্যানেজার আব্দুল কুদ্দুস ও জেলার শাখা ব্যবস্থাপক আল-আমীন।

কোডেকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাশেদুর রেজা বলেন, কোডেক প্রতিনিয়ত মানুষের পাশে থাকে। বিগত সময়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এবার ৩ শতাধিক স্কুল শিক্ষার্থীকে ব্যাগ দেয়া হলো। আগামীতেও মাদারীপুরে অসহায় মানুষের পাশে আমাদের সেবার হাত প্রসারিত থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা