ছবি: সংগৃহীত
শিক্ষা

সাতারকুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘গ্লেনজিউর’

নিজস্ব প্রতিবেদক: গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত হয়েছে বার্ষিক সাংস্কৃতিক উৎসব ‘গ্লেনজিউর’। এতে গ্রেড ৩-৮ এর শিক্ষার্থীরা তাদের বহুমুখী প্রতিভা প্রদর্শন করে। শিক্ষার্থীরা প্রাণবন্ত অর্কেস্ট্রা পারফরম্যান্স থেকে শুরু করে নৃত্য, গান, কত্থক এবং ভরতনাট্যম নাচ পরিবেশন করে।

আরও পড়ুন: প্রিয় শিক্ষকের স্মৃতি রাখতে ব্যতিক্রমী উদ্যোগ

শনিবার (৯ মার্চ) অনুষ্ঠানটি সকাল ৯ টায় রাজধানীর সাতারকুল ক্যাম্পাসে এ উৎসব শুরু হয়।

আয়োজকরা জানান, এ উৎসবে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্কুলের কর্মীদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করে। এতে ইন-হাউস ব্যান্ডের কনসার্টসহ অন্যান্য পারফরম্যান্সের কারণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুন: টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত সবাইকে বিমোহিত করে। অভিভাবকরা এমন একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়। এমন আয়োজন শিক্ষার্থীদের পাঠ্যক্রম বহির্ভূত প্রতিভা বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

প্রতিভা বিকাশের সুযোগের পাশাপাশি ‘গ্লেনজিউর’ আয়োজন ছিল শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা