ছবি: সংগৃহীত
শিক্ষা

টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (মাষ্টার) বৃত্তি পরীক্ষার-২০২৪ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: আরও ৩২ করোনা রোগী শনাক্ত

শনিবার (৮ মার্চ) সকাল ১০ টার সিংগুরিয়া মাদার চাইল্ড কিন্ডার গার্টেন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশন সভাপতি আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসোইনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- ৪ নং নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার, প্রধান অতিথি ছিলেন বিএসসি গ্রুপের সিইও আলহাজ্ব মো. সোলায়মান। প্রধান আলোচক ছিলেন লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও অধ্যক্ষ পরিষদ টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মো. হাসান আলী সরকার।

আরও পড়ুন: ১৫ রোজা থেকে মেট্রোরেল চলার সময় বাড়বে

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হাবিবুর রহমান, ৫ নং আনেহলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, এম এ এ মিয়া সুমন (প্রজেক্ট ম্যানাজার নূরানী কনস্ট্রাকশান), সেবক টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খায়রুল খন্দকার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন ও সহ-সভাপতি মো. হালিমুর রশিদ রিপন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- রফিকুল ইসলাম (মাষ্টার) ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকগণ শিক্ষকমন্ডলীসহ প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী।

আরও পড়ুন: নতুন দুটি জাহাজ যুক্ত হচ্ছে কোস্ট গার্ডে

বৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম শ্রেণীর মোট ৮০০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে থেকে ৭৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেয়া হয়।

অতিথিবৃন্দ বৃত্তি প্রাপ্তকে শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার তুলে দেন। এ সময় বি‌ভিন্ন পাব‌লিক বিশ্ব‌বিদ্যাল‌য়ে চান্স প্রাপ্ত ৯ জন কৃতী শিক্ষার্থী‌দের মাঝে ক্রেস্ট দি‌য়ে সংবর্ধনা জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। শিক্ষা অর্জনের জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা