ছবি: সংগৃহীত
শিক্ষা

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে উৎসব শনিবার 

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ও সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দিনব্যাপী গ্লেনফেস্ট কার্নিভাল আয়োজনের ঘোষণা দিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল।

আরও পড়ুন: আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

রাজধানীর সাতারকুলে অবস্থিত স্কুল ক্যাম্পাসে আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই গ্লেনফেস্ট।

চমৎকার এই আয়োজনে শিক্ষার্থীরা সমবয়সীদের সাথে যোগাযোগ স্থাপন, নিজেদের মেধা প্রদর্শন ও আকর্ষণীয় সব কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ পাবে।

মনমাতানো পুতুলনাচের আসর, শাওন গানওয়ালার লাইভ পারফরম্যান্স, আকর্ষণীয় আর্কেড গেমস আর মাস্কট নাচের এই অনবদ্য আয়োজন উপস্থিত সকলের জন্য স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

আরও পড়ুন: বিকেলে কারামুক্ত হচ্ছেন ফখরুল-খসরু

পাশাপাশি ফেরিস হুইল, জাঙ্গল জাম্পার, বাস্কেটবল শুটার ও ডল ক্যাচারের মতো আকর্ষণীয় রাইড উপভোগের সুযোগ পাবেন অতিথিরা। উৎসবমুখর পরিবেশে নাচ ও গানের প্রতিযোগিতা এই আয়োজনে বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হচ্ছে।

স্থানীয় চারু ও কারুশিল্প (আর্ট ও ক্র্যাফট), বই, কনফেকশনারি, জামাকাপড় ও মজাদার খাবারের ৪০টি স্টল সকলের উদযাপনকে আরও উপভোগ্য করে তুলবে। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।

কার্নিভাল চলাকালে স্কুলের গেট থেকে মাত্র ১০০ টাকার টিকেট কিনে এই আয়োজনে অংশ নেওয়া যাবে।

গ্লেনফেস্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। এছাড়া সিলভার স্পন্সর হিসেবে রয়েছে অপটিমাল টেকনোলোজি লিমিটেড, প্রগতি ইনস্যুরেন্স লিমিটেড, স্পোর্টস ওয়ার্ল্ড ও এয়ারকন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা