ছবি: সংগৃহীত
শিক্ষা

মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: নোবিপ্রবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের এ আয়োজন করা হয়। এ সময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আরহাজ্ব মিজানুর রহিমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিনের সার্বিক তত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গোলাম ফারুক পিংকু এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, জেলা ক্রিয়া অফিসার আল-আমিন খন্দকার, উপজেলা শিক্ষা অফিসার আবু তালেব, ১৪ নং মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহবুবুর রহমান রাজু, ১৪ নং মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগ (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মলয় কুমার ব্যানার্জী।

আরও পড়ুন: উলিপুরে নতুন কারিকুলাম নিয়ে সমাবেশ

অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এ সময় শিক্ষকগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশমূলক বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু বলেন, এর আগে উপ-নির্বাচনে নির্বাচিত হয়েও বেশি কাজ করতে পারিনি। আমি ওয়াদা করেছিলাম আমি নির্বাচনে জয়ী হলে পূর্বাঞ্চলের মানুষের জন্য কাজ করবো।

আমি আমার ওয়াদা রাখবো। এরই মধ্যে উপর মহলের সাথে কথা বলেছি। আমাদের পূর্বাঞ্চলের অনেক রাস্তায় কাঁচা। আমি এই সবগুলো কাজ করে দেবো। এই বিদ্যালয়ের অনেক কিছুর প্রয়োজন। আমি সহযোগিতা করার চেষ্টা করবো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা