ছবি: সংগৃহীত
শিক্ষা

মাটিরাঙ্গা সরকারী ডিগ্রি কলেজে পুরস্কার বিতরণ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারী ডিগ্রি কলেজের উদ্যােগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রবেশে উদারতার সুযোগ নেই

বুধবার (৭ ফ্রেরুয়ারি) সকাল সাড়ে ১১ টায় কলেজ ক্যাম্পাস মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ছাত্রছাত্রীদের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। সকল শিক্ষার্থীরা যেন স্কুল ও কলেজমুখী হয়, সে জন্য শিক্ষকদের পরিবেশবান্ধব শিক্ষা ব্যবস্হা গড়ে তুলতে হবে।

জেলা পরিষদের পক্ষ থেকে কলেজ পাঠাগারের জন্য ফার্নিচার ও ছাত্রছাত্রীদের বসার জন্য চেয়ার-টেবিলসহ শিক্ষাবান্ধব করার জন্য যা যা প্রয়োজন সকল কিছুই ব্যবস্হার আশ্বাস প্রদান করেন মংসুইপ্রু চৌধুরী অপু।

আরও পড়ুন: ঢামেকে কয়েদির মৃত্যু

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। তাই শিক্ষা ব্যবস্হাকে সহজ করার জন্য বর্তমান আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং শিক্ষার্থীদের শিক্ষা সফরের জন্য নগদ এক লক্ষ টাকা কলেজ অধ্যক্ষ মো. কামাল হোসেন মজুমদারের হাতে তুলে দেন।

পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- জেলা পরিষদের সম্মানিত সদস্য হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা আর্দশ উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমান উল্ল্যহ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, জেলা সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সদস্য এড আবুল কালাম আজাদ, সাংবাদিক ও সকল শিক্ষক-শিক্ষার্থীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা