ছবি: সংগৃহীত
শিক্ষা

কালেক্টরেট কলেজে নবীনবরণ অনুষ্ঠিত 

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো নবীনবরণ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন: ঘুমধুম সীমান্তে ৫ বিদ্যালয় বন্ধ ঘোষণা

সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কালেক্টরেট স্কুল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানটির সভাপতি সুরাইয়া জাহানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে জাতীয় পতাকা ও ক্রিয়া পতাকা উত্তোলন করা হয়।

প্রতিষ্ঠনটির সহকারী শিক্ষক মল্লিকা সাহার পরিচালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রীনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহীন এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক সাজিয়া পারভিন।

আরও পড়ুন: ঢাকার বায়ু বিপজ্জনক

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কমিটি সদস্য এম এ এইচ আজাদসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে, যাতে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে।

বাচ্চারা ৬-৭ ঘন্টা স্কুলে থাকে বাকি সময় বাসায় থাকে। বাসায় বাচ্চারা যাতে ফোন নিয়ে সময় নষ্ট না করে, এজন্য পাঠ্যবইয়ের পাশাপাশি গল্পের বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। এছাড়া শিক্ষার্থীদের লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাই ও শিক্ষকের কাজ করে যেতে হবে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা