সংগৃহীত ছবি
শিক্ষা

সড়কে প্রাণ গেল জবি শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ হালদার অভি নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন : ৫ বিভাগে বৃষ্টির আভাস

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে মাওয়া যাওয়ার পথে শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন। তার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী অনন্যা হালদার অন্তুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন : চট্টগ্রামে গ্যাস বন্ধ

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল জানান, মাওয়া যাওয়ার পথে শ্রীনগরে এ দুর্ঘটনা ঘটে। অভি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। আর অন্তুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। অন্তুকে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর অভির মরদেহ হাইওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষ করে আমাদের কাছে হস্তান্তর করে।

এদিকে অভির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে। আর অন্তুর দ্রুত সুস্থতার জন্য সকলের প্রার্থনাও কামনা করেছেন তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা