সংগৃহীত
শিক্ষা

বুয়েটের পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের মাসে লিখিত পরীক্ষা।

আরও পড়ুন: বিসিএসে পদ বাড়ছে

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. জীবন পোদ্দার এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক জীবন পোদ্দার জানান, দু’টি তারিখ ঠিক করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা হবে, আর এরপর ১৬ মার্চ হবে লিখিত পরীক্ষা। এর আগের তারিখ দুটি অ্যাকাডেমিক কাউন্সিলে অনুমোদন হতে হবে

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

ভর্তি কমিটির সূত্র বলছে, বুয়েটের ভর্তি কমিটির সভায় প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা দু’টির তারিখ সুপারিশ করা হয়েছে। শিক্ষা পরিষদের (অ্যাকাডেমিক কাউন্সিল) সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে এটির।

এদিকে, বুয়েট সূত্র জানায়- গত শিক্ষাবর্ষে যেভাবে ভর্তি পরীক্ষা হয়েছিল, এবারও সেই অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে। বড় ধরনের তেমন কোনো পরিবর্তন আসবে না।

মূলত ২ ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়। ১ম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষা হবে। এছাড়াও প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং (ভুল উত্তরের জন্য নম্বর কাটা) থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫% কেটে নেওয়া হবে।

আরও পড়ুন: বিএনপি মানুষ হত্যা করছে

সর্বশেষ শিক্ষাবর্ষ অর্থাৎ, ২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট ১ হাজার ৩০৯টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এরমধ্যে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ৩টি ও স্থাপত্য বিভাগে একটি করে সংরক্ষিত আসন ছিল। ঠিক কত আসনে এবার ভর্তি নেওয়া হবে, তা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর জানা যাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা