ছবি: সংগৃহীত
শিক্ষা

এইচএসসিতে সেরাদের সম্মাননা জানাল ইউসিবি

নিজস্ব প্রতিনিধি: এবারের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারীদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘এইচএসসি ২০২৩ হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড সেরেমনি’র আয়োজন করে দেশের অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)।

আরও পড়ুন: কারচুপি হলে ভোটগ্রহণ বন্ধ

সম্প্রতি গুলশানে অবস্থিত ইউসিবি ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও মেডেল দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, তাদের অভিভাবক ও সম্মানিত অতিথিদের অভ্যর্থনা জানান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) অমিত প্রসাদ।

আয়োজনে অংশগ্রহণের জন্য অনলাইনে প্রাক-নিবন্ধনকারী মোট ১১৮ জন শিক্ষার্থীর হাতে অনুষ্ঠানে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীরা বিশিষ্ট ব্যক্তিত্বদের কাছ থেকে ক্যারিয়ারের দিকনির্দেশনা গ্রহণের সুযোগ পান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ৬ জেলায় ভাষণ বিকেলে

পাশাপাশি তারা ইউসিবি’র মাধ্যমে এমসিডি প্রোগ্রাম, চেস এলএসই পাথওয়েসহ দেশে বসেই বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন, যা তাদের নিজ পছন্দ অনুসারে ক্যারিয়ার গঠনের পথে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী করে তোলে।

এছাড়া এর মাধ্যমে তারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে আরও আগ্রহী হয়ে ওঠে। সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ উপহার হিসেবে ছিল প্রেজেন্টেশন দক্ষতার ওপর এক শীর্ষ ও বিশ্বমানের সনদ সম্পূর্ণ বিনামূল্যে!

ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল বলেন, কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমেই এমন দারুণ ফলাফল অর্জন করা সম্ভব। আমি প্রত্যেক শিক্ষার্থীকে অভিনন্দন জানাতে চাই।

আরও পড়ুন: ইন্টারনেট সচল রাখতে নির্দেশনা

কিন্তু আপনাদের সামনে আরও অনেক দূর পথ এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে যদি কারও লন্ডন স্কুল অব ইকোনোমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে পড়ার লক্ষ্য থাকে, তাহলে তার জন্য আমাদের একবছর মেয়াদী সার্টিফিকেট অব হায়ার এডুকেশন ইন সোশ্যাল সায়েন্সেস (চেস) প্রোগ্রামটি কার্যকরী হতে পারে।

এর মাধ্যমে ইউনিভার্সিটি অব লন্ডনে আমাদের অফার করা সকল ডিগ্রিতে সরাসরি ভর্তির সুযোগ নিশ্চিত করা যাবে। যারা অস্ট্রেলিয়া বা মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক, তারাও আমাদের মোনাশ কলেজ প্রোগ্রামগুলো সম্পর্কে জেনে নিতে পারেন।

আরও পড়ুন: এসএসসির রুটিন প্রকাশ

ইউসিবি’র চিফ অপারেটিং অফিসার (সিওও) অমিত প্রসাদও অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সকল কৃতি শিক্ষার্থীর জন্য ইউসিবি’তে টিউশন ফি’র ওপর ৪০ শতাংশ বিশেষ বৃত্তির ঘোষণা দেন।

এছাড়া তিনি এইচএসসি পাস শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক সাফল্য বিবেচনায় আরও কিছু ফাইন্যান্সিয়াল স্কলারশিপের ঘোষণা দেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা