ছবি: সংগৃহীত
শিক্ষা

৪ মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম

এস আর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ৪ মাদ্রাসা ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে জখম করেছেন এক মাদ্রাসা শিক্ষক। এর মধ্যে একজনের আঙ্গুল ও অন্যজনের হাত জখম হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আহতরা বাশগাড়ি ইউনিয়নের খাশের হাট বন্দরের খাশের হাট নূরানীয়া হাফিজিয়া এতিম খানা মাদ্রাসার শিক্ষার্থী ও একই গ্রামের বাসিন্ধা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। রাতে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত শিক্ষক তোফায়েল আহম্মদ পালাতক রয়েছেন। পরে কালকিনি ইউএনও এবং থানা অফিসার (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনাটির তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১০৯৪

পুলিশ ও ভুক্তভোগীরা জনান, বিকেলে মাদ্রাসার ছাদে ছাত্ররা খেলা করার সময় একটি মুখপোড়া হনুমান ছাদে আসে। এ সময় ছাত্ররা হনুমানকে বেশ কিছু ঢিল ছোঁড়ে। এ ঢিল ছোঁড়ার ঘটনায় মাদ্রাসার প্রধান হুজুরের কাছে বিচার দিলে হুজুর তাদের বকাঝকা দিয়ে আছরের নামাজ পড়তে চলে যান।

এরপর মাদ্রাসার ক্লাস শিক্ষক হাফেজ তোফায়েল আহম্মেদ ৪ ছাত্র- আবির হোসেন, সাবিবর আহম্মেদ, সাইম প্যাদা ও জোবায়েরকে বেত দিয়ে পিটিয়ে আহত করেন।

আরও পড়ুন: ট্রেন-বালুবাহী ট্রাকের সংঘর্ষ, আহত ৭

এ সময় ছাত্ররা চিৎকার করলে তাদের শরীরের বিভিন্ন স্থানে লাথি ও কিল-ঘুষি দিয়ে জখম করেন। এতে সাইমের হাত জখম হয় ও আবিরের বাম হাতের আঙ্গুল ভেঙ্গে যায়। তারা উভয় প্রথম জামাতের ছাত্র।

এ ঘটনা জানাজানি হলে অভিভাবকসহ অন্যান্যরা মাদ্রাসা ঘিরে রাখে। পরে স্থানীয় প্রভাবশালীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরই মধ্যে অভিযুক্ত শিক্ষক তোফায়েল আহম্মদ পালিয়ে যান।

আরও পড়ুন: ঢাকার বায়ু আজ দুর্যোগপূর্ণ

খবর পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস ও কালকিনি থানা ওসি নাজমুল হাসান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত ছাত্রদের বাড়িতে গিয়ে তাদের বাবা-মায়ের সাথে এ ব্যাপারে আলোচনা করেন এবং ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা করেন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে আহত ছাত্রদের বাড়িতে গিয়ে তাদের ও তাদের বাবা মায়ের সাথে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে।

এরপর ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা করেছি। এ ঘটনার তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন হয়েছে। অতিদ্রুত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা