ছবি: সংগৃহীত
শিক্ষা

জেন্ডার সমতায় সেমিনার অনুষ্ঠিত 

জান্নাত জাহান জুঁই, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ নারী প্রগতি সংঘ এবং উইমেন পিস ক্যাফের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 'ডেমোক্রেসি এন্ড সেকুলারিজম ফর জেন্ডার ইক্যুয়ালিটি’ র্শীষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ

বুধবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ৩য় তলায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের সমন্বয়ক নাসরিন বেগম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ডেমোক্রেসি এন্ড সেকুলারিজম শব্দ দুইটি আমাদের সংবিধানে আছে। কিন্তু একটা সময় সংবিধান থেকে শব্দ দুটি বাদ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

কারণ এই শব্দ দুটির মধ্যে এমন একটি চেতনা আছে, যা মানুষকে মানুষ হিসেবে ভাবতে শেখায়, মানুষকে উন্নততর করার অনুপ্রেরণা দেয়। অন্যদিকে ডেমোক্রেসিকে শুধুই ভোটাধিকারের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান এবং প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি। সেমিনারে স্বাগত বক্তব্য দেন উইমেন পিস ক্যাফের সভাপতি জাকিয়া সুলতানা।

আরও পড়ুন: ৪ লাখ মানুষের চিকিৎসা দিচ্ছেন ৪ চিকিৎসক

এছাড়া উইমেন পিস ক্যাফের চিফ মেন্টর মাসুদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা