সংগৃহীত
শিক্ষা
প্রশ্নপত্র ফাঁস 

কোচিং সেন্টারের উপদেষ্টা আটক

নিজস্ব প্রতিনিধি: খুলনার থ্রি ডক্টরস কোচিং সেন্টারের উপদেষ্টা ডা. ইউনুস খান তারিমকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছেন।

শুক্রবার (১৮ আগস্ট) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার সদস্যরা তাকে আটক করে খুলনা থেকে ঢাকায় নিয়ে আসেন।

আরও পড়ুন: দুদকের জালে সাবেক ভিসিসহ ৩ জন

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, প্রশ্ন ফাঁসবিষয়ক তদন্তে সিআইডির প্রধান কার্যালয়ের একটি দল খুলনায় এসে ডা. তারিমকে আটক করে ঢাকায় নিয়ে যান। খুলনা থানা পুলিশ আটকের সময় তাদের সহযোগিতা করে। তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়।

ডা.তারিম খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীপস্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন তিনি। তিনি প্রায় দেড় যুগ ধরে মেডিকেল ভর্তি কোচিংয়ের সাথে জড়িত।

আরও পড়ুন: নতুন প্রজন্ম স্মার্ট বাংলাদেশ গড়বে

গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, প্রশ্ন ফাঁসের সাথে ১৬ বছর ধরে জড়িত ডা. ইউনুস মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার। থ্রি ডক্টরস কোচিং সেন্টারের মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে কোটি কোটি টাকা আয় করেছেন।

সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস চক্রের ১২ সদস্যকে সিআইডি গ্রেফতার করেছে। এদের মধ্যে ৭ জন চিকিৎসক রয়েছে। ডা.তারিমও ঐ চক্রের সাথে জড়িত।

২০১৯ সালে ডা.তারিমকে সিআইডি মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক করেছিল ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা