ছবি-সংগৃহীত
শিক্ষা

নতুন প্রজন্ম স্মার্ট বাংলাদেশ গড়বে

জেলা প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা এগিয়ে চলেছি। নতুন প্রজন্মরা সোনার মানুষ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়বে সেই প্রত্যাশা রাখছি।

আরও পড়ুন : দুদকের জালে সাবেক ভিসিসহ ৩ জন

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন, কেমন ছিলেন, বঙ্গবন্ধুর কারণে কিভাবে আমরা স্বাধীন দেশ পেলাম এবং বাংলাদেশকে তিনি কোথায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে কিভাবে কাজ করছেন তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে। যাতে নতুন প্রজন্ম সত্য তথ্য জেনে অন্য যত অপশক্তি ও অপপ্রচার আছে, আমাদের ভাষা ও সংস্কৃতির ওপরে যত আঘাত তা প্রতিহত করতে পারে।

তিনি বলেন, ‘আমাদের একটা পরিপূর্ণ সাংস্কৃতিক জাগরণ দরকার। সেটি এখন তৃণমূল পর্যায় থেকে সব জায়গায়। হাজার বছরের বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সমৃদ্ধি যদি আমাদের সন্তানেরা অনুধাবন এবং ধারণ করতে পারে তাহলে তারা আত্মশক্তিতে বলীয়ান হবে। আমাদের নিজের মাটিতে, সংস্কৃতিতে, ইতিহাসে, সংগ্রামে, ত্যাগে যে শক্তি আছে, সেই শক্তি আমরা যখন অনুধাবন করতে পারব, তখন সত্যিকার অর্থে আমাদের আর কেউ দাবায়ে রাখতে পারবে না। কাজেই সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েই আমাদের সন্তানদের সেই আত্মশক্তির অনুধাবনের জায়গাটিতে নিয়ে যেতে হবে।’

আরও পড়ুন : সাঈদীর নামে দোয়া করায় শিক্ষককে শোকজ

বাংলা একাডেমির পরিচালক ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অশিষ বরন দাশ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা