ছবি-সংগৃহীত
শিক্ষা

ববিতে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৬

জেলা প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : অন্ধকার কাটিয়ে শোক হোক শক্তি

শনিবার (৫ আগস্ট) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে হেলমেট ও মাক্স পরে প্রায় ২২ জন শেরে বাংলা হলে ঢুকে হলের প্রধান গেট এবং শিক্ষার্থীদের কক্ষগুলো বাইরে থেকে আটকে দেয়। তারা চতুর্থ ও পঞ্চম তলায় গিয়ে কয়েকটি কক্ষ তল্লাশি করে। পরে ছাত্রলীগের মুয়ীদুর রহমান বাকি, সাইমুন ইসলাম, ইরফান হোসেন রাজ, ইবনে গালিব, রাকিবুল হোসেন রনি, সোহেল রানা, আয়াত উল্লাহসহ আরও চার থেকে পাঁচজনের ওপর ধারালো অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ২০ শিক্ষক-কর্মকর্তা

আহত শিক্ষার্থী সাইমুন ইসলাম বলেন, রাত সাড়ে ১১টার দিকে গণিত বিভাগের মুবাশ্বির রিদমের নেতৃত্বে বাংলা বিভাগের তাহমিদ জামান নাভিদ, ইংরেজি বিভাগের তানজিদ মঞ্জু, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের আল সামাদ শান্তসহ আরও ১০ - ১২ জন মুখোশ ও হেলমেট পরে আমাদের ওপর হামলা করে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর এই হামলা চালানো হয়েছে।

অভিযুক্ত গণিত বিভাগের মুবাশ্বির রিদম জানান, আমি এ ঘটনার কিছুই জানি না। বর্তমানে আমি বাসায় রয়েছি। ছোট ভাইদের দুই গ্ৰুপের মধ্যে ঝামেলা হয়েছে শুনেছি। এ ছাড়া যারা আহত হয়েছে তারা সবাই বহিরাগত, ভূমিদস্যু ও মাদক কারবারি।

আরও পড়ুন : ৪১ তম বিসিএসের ফল প্রকাশ

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, রাতে হামলার কথাটি শোনার সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। দুই হলের প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত আছে।

সান নিউজ/এমএ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা