ছবি: সংগৃহীত
শিক্ষা

আজ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা  

নিজস্ব প্রতিনিধি: আজ দেশের গুচ্ছভুক্ত ৮ টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ৪১ তম বিসিএসের ফল প্রকাশ

শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ৮ টি কেন্দ্র ও ৩ টি উপকেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৮ প্রধান কেন্দ্রের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২৬২০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭০০০, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭৫০০, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪২০০, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪১১, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০০০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪০০০ এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ২০ শিক্ষক-কর্মকর্তা

এছাড়া ৩ টি উপকেন্দ্রের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৬৮১৭, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০০৪২ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪৬২৯ জন ভর্তিচ্ছুর আসন বিন্যাস করা হয়েছে।

উল্লেখ্য, এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এ পরীক্ষা হবে।

আরও পড়ুন: নোয়াখালিতে ২ শিক্ষককে অব্যাহতি

২০২২ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী, ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ ও গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে।

প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

এ পরীক্ষার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা